বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

এলডিসি থেকে উত্তরণে দেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০২:৫৬ পি.এম

সংগৃহীত সংগৃহীত

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত উন্নয়নশীল (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তবে এই উত্তরণ দেশের অর্থনীতি এবং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেসকল প্রতিষ্ঠান এবং সম্প্রদায় এই উন্নয়নের মূল চালিকা শক্তি তাদের ওপর এর প্রভাব কেমন হবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, এই উত্তরণ বাংলাদেশের জন্য কেবল একটি মাইলফলক নয়। এর গুরুতর চ্যালেঞ্জ এবং ঝুঁকিও রয়েছে; যা দেশের অর্থনীতি এবং জনগণের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। বিএনপি’র এ বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে। যা সতর্কতার সঙ্গে মোকাবিলা না করলে ক্ষতির সম্মুখীন হতে পারে দেশ।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে। বিশেষ করে দেশের পোশাক খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন সুবিধাভোগী ঋণ ও সহায়তা হ্রাস পাবে।

ওই পোস্টে তারেক রহমান আরও লিখেছেন, বর্তমানে ঋণ এবং সহায়তা পাওয়া সহজ হলেও এলডিসি থেকে উত্তরণ হলে তা সীমিত হতে পারে। এতে দেশের অর্থনীতি চাপে পড়বে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সুবিধাও হারাবে বাংলাদেশ। এক্ষেত্রে সংস্থা কর্তৃক প্রদত্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ফলে প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি পেতে পারে। 

এমন পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক খাতে যদি প্রতিযোগিতা কমে যায় তাহলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলা করতে বাংলাদেশকে এখন থেকেই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। যেন দেশের বাণিজ্য এবং জনগণ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

এসব পদক্ষেপের পোশাক খাতের বাইরেও অন্যান্য খাতগুলোকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, পোশাক খাতের পাশাপাশি তথ্য ও প্রযুক্তি, ওষুধ এবং বিভিন্ন মানসম্মত শিল্পের রপ্তানি বাড়াতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক রাখতে এবং ঋণের বোঝা কমাতে পাবলিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেয়ার কথাও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পোস্টে তিনি লিখেছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে উৎপাদনশীলতা, বাণিজ্য পরিবহন এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দেশের শ্রমিক, কৃষক এবং তরুণদের অরক্ষিত অবস্থায় না রেখে তাদের ভাগ্য উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত জরুরি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার