নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২৪ এ.এম
ছবি: সংগৃহীত
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তার মতে, এ ধরনের পরিস্থিতি দেশকে দীর্ঘমেয়াদে অস্থিরতার দিকে ঠেলে দেবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদের বক্তব্যে উঠে আসে, পিআর পদ্ধতি দাবি করার মূল উদ্দেশ্য আসলে বেশি আসন দখল করা এবং রাজনৈতিক বিভাজন তৈরি করা। এতে করে সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, জনপ্রিয়তা কম এমন রাজনৈতিক দলগুলোর জন্যই এই ব্যবস্থা বেশি লাভজনক।
তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা উল্লেখ আছে। তাই কোন ভোটব্যবস্থা প্রযোজ্য হবে তা বোঝার জন্য সংবিধানই একমাত্র নির্ভরযোগ্য উৎস। জামায়াতসহ অন্যান্য দলকে সেটিই অনুসন্ধান করতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক বা অরাজনৈতিক দাবি মেনে নেওয়া যাবে না। এতে জাতি বিপদের মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত, তাই আইনানুগ ধারাবাহিকতা রক্ষা করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
আলোচনায় জরিপের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, তথ্য অনুযায়ী ৫৬ শতাংশ মানুষ পিআর শব্দটির অর্থই বোঝে না। অথচ জামায়াত দাবি করছে যে ৭০ শতাংশ মানুষ এই ব্যবস্থা চায়। তার মতে, এই ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার