নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৫:২৬ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান আয়োজিত এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সফরে প্রতিনিধিদলটি ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা খুঁজে দেখছে। প্রসপার আফগানিস্তানের মিডিয়া সমন্বয়কারী মঈনুল হক ২০ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় তিনটি বিষয়ে—বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার।
মন্ত্রী মুত্তাকি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিপুল সম্ভাবনা দেখছি।
তিনি জানান, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে।
কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে তিনি বাংলাদেশি ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর আহ্বান জানান। প্রতিনিধিদল বিষয়টিকে স্বাগত জানায়।
প্রতিনিধিদলের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘এই সফর একটি নতুন সূচনার প্রতীক। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আফগানিস্তানের পুনর্গঠন প্রত্যক্ষ করার এবং মাওলাওয়ী মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করার। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাঁকে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।’
ঢাকার বার্তা/রাজা
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার