নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ১১:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। এক কথায় ৫ আগস্টে বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’
তিনি বলেন, ‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা। যে দুর্বলতা সারাদেশে দেখা যাচ্ছে।’
সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানে রাজপথে একসঙ্গে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। তাই আলোচনা চলছে।’
এসময় এনসিপির যুগ্ম-আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার