নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০৯:১৮ এ.এম
সংগৃহীত
কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচির আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সব মানুষের নেতা তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটির নেতৃত্ব দেবেন।
দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, বিএনপি এত বড় দল যে, এর মনোনয়নপ্রত্যাশী মানুষের সংখ্যা যত সিট আছে তার চেয়ে ১০ গুণ। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় ও জেলার নেতারা আছেন, দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরই আপনারা দেখতে পাবেন। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যেসব স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশু দলের মুখপাত্র রিজভী আহমেদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয়নি। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। আমরা সবসময় বলতাম স্বৈরাচারের দোষর কারা ছিল। ৮৬ তেও দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদের সজাগ থাকতে বলবো। দেশের মানুষ দেখছে যে, সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততা কাদের রয়েছে।
এ সময় আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন। ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের ওপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাসী। ওনারা দেশকে মনে করেন তাদের পৈতৃক সম্পত্তি। যেমনি ইচ্ছা অমনি ওনারা চালালে দেশবাসী খুশি হবে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার