বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৫ ১০:৪৮ পি.এম

সংগৃহীত সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি। মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কি না—এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলসমূহ জুলাই জাতীয় সনদ সই করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই।

রেফারেন্ডামের যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিনস্টেট হয়েছে… এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম করার জন্য।

তিনি আরও বলেন, রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবে।

এসময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন, যদি আগামী সংসদে জুলাই সনদের বিরোধী এমপিরা সংখ্যাগরিষ্ঠ হয় তবে কি তারা জনরায় মানতে বাধ্য থাকবে? জবাবে সালাহউদ্দিন বলেন, ‘জনরায় হচ্ছে চূড়ান্ত… যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য।

তিনি আরও মনে করিয়ে দেন, সংসদ সবসময় সার্বভৌম… আর্টিকেল ৭৮ অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে প্রসিডিং হবে, তার বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না।

বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারার ওপর নোট অব ডিসেন্ট থাকা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, জুলাই সনদ প্রণীত হবে, সই হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবে… ওয়েবসাইটে যাবে, সব পার্টির ইশতেহারে থাকবে… জনগণ জানবে জুলাই সনদে কি আছে। যারা ম্যান্ডেট পাবে, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবে।

আলোচনার শেষ দিকে তিনি আবারও জোর দিয়ে বলেন, এই যে পরবর্তী সংসদ নিয়ে অনেকে বলে—সেটা বাদ। পরবর্তী সংসদ ছাড়া আর কি ফোরাম আছে? যদি আপনারা বলে দিতেন আমরা…।’

আরও খবর

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার

news image

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

news image

জাতীয় নির্বাচনে জামায়াত জোট ১৬০ আসন পাবে: শিবির সেক্রেটারি

news image

আ.লীগের রাজনীতি ও জামায়াতের জোট নিয়ে যা বললেন তারেক রহমান

news image

আমি আমাকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না: তারেক রহমান

news image

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

news image

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব

news image

কোরআন অবমাননার উস্কানিদাতার শাস্তি দাবি ইসলামী আন্দোলনের

news image

জুলাই সনদের বিষয়ে জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি

news image

জরিপে ভোট না বাড়লেও নির্বাচনে জিতবে বিএনপি: রুমিন ফারহানা

news image

গত ১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রুহুল কবির রিজভী

news image

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস