বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

এখনো মনে আছে মীনা-রাজু-মিঠুকে?

ফিচার ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০৯ পি.এম

এখনো মনে আছে মীনা-রাজু-মিঠুকে? ছবি: সংগৃহীত

ঝকঝকে সুন্দর ছবির মতো এক গ্রাম। যেখানে আছে নদী, গাছ, পাখি, আর সহজ সরল মানুষজন। এই গ্রামেই বাবা-মা, ভাই-বোন, দাদিকে নিয়ে বাস করে মীনা। ৯ বছরের মীনা তার ভাই রাজু ও পোষা টিয়া পাখি মিঠুর সঙ্গেই খেলে, স্কুলে যায়, বাড়ির কাজ করে। এছাড়াও তাদের পরিবারে আছে গরু লালী, ছাগল মুনমুন।

৯০ দশকের ছেলেমেয়েদের শৈশবের বড় একটি অংশ জুড়ে আছে এই মীনা কার্টুন সিরিজ। এখনো মীনার কার্টুন সমান জনপ্রিয়। এই প্রজন্মের অনেকের কাছে নতুন হলেও নব্বই দশকে যারা শৈশব পার করেছে তাদের কাছে অন্য রকম এক অনুভূতি। ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে মীনা কার্টুনের প্রথম পর্ব সম্প্রচার করা হয়। সেই হিসাবে ৩১ পেরিয়ে ৩২ বছরে পা দিচ্ছে মীনা। দীর্ঘ সময়ে বাংলাদেশে বিভিন্ন সামাজিক পরিবর্তন সাধনে ব্যাপক ভূমিকা রেখেছে মীনা নামক এ কার্টুন সিরিজ।

৩টি পর্ব দিয়ে শুরু হলেও পরে এ সিরিজটির পর্ব সংখ্যা দাঁড়ায় ৩৭টি। হিন্দি, বাংলা সহ ২৯টি ভাষায় মীনা তৈরি হয়েছে। মুরগিগুলো গুনে রাখো, বুদ্ধিমতি মীন, মীনা কি স্কুল ছেড়ে দেবে, মীনা ও দুষ্টু ছেলে, মীনার তিনটি ইচ্ছা, বিয়ের বয়স হয়নি, মেয়েদের যত্ন নাও, আমি স্কুল ভালোবাসি, মীনা এখন শহরে বেশ জনপ্রিয়।

কাল্পনিক মীনা হয়ে ওঠে ঘরের মেয়ে। নিজ গ্রামে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাটট্রিন বানানো, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মেয়ে শিশুকে স্কুলে পাঠানো এবং মেয়ে ও ছেলে সন্তানের মধ্যে বৈষম্য, বাল্যবিয়ে, যৌতুক প্রথার বিরুদ্ধে লড়ে যাওয়া এক চরিত্র মীনা। মীনার সঙ্গে এই সিরিজে আছে আরও বেশ কিছু জনপ্রিয় চরিত্র। যেমন দোকানদার, টিয়া পাখি মিঠু, মীনার দুষ্টু বন্ধু দীপু, মীনার দাদি, মোড়ল, রিতা, স্কুলের বড় আপা, ফুফু আম্মাসহ আরও অনেকে।

১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ১০ বছরকে জাতিসংঘ কন্যাশিশু দশক হিসেবে ঘোষণা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে শুরুতে সার্কভুক্ত দেশগুলোতে সম্প্রচারিত হলেও পরে বিশ্বের ২৯টি ভাষায় অনূদিত হয় মীনা সিরিজ। জাতিসংঘ শিশু তহবিল এটি প্রসারের দায়িত্ব নেয়। সে সময় ডেনমার্ক সরকার দক্ষিণ এশিয়াতে অ্যানিমেশন কার্টুন তৈরির জন্য অর্থসহায়তা দেওয়ার প্রস্তাব দিলে বাংলাদেশ রাজি হয়। মীনা কার্টুন ১৯৯০ সালে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগের নিল ম্যাককি ও কোল ডজের নেতৃত্ব যাত্রা শুরু করে।

ইউনিসেফের যোগাযোগ বিভাগের প্রধান কানাডীয় নিল ম্যাককির নির্দেশনায় ইউনিসেফের যোগাযোগ বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ পরিকল্পনা করেন। এ অঞ্চলের সব দেশের মানুষের কথা বিবেচনা করে মীনা নামটি প্রস্তাব করা হয়। ভারতের মুম্বাইয়ের রামমোহন প্রতিটি চরিত্রের পোশাক কী হবে, তাদের অবয়ব কী হবে, সেগুলো আঁকেন।

মীনা কার্টুনের প্রথম পর্ব ‘মুরগিগুলো গুণে রাখ’ ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের অ্যানিমেশন স্টুডিও হানা বারবারায় তৈরি করা হয়। পরে মীনা কার্টুন মুম্বাইয়ের রামমোহন স্টুডিওতে তৈরি হয়। এখন বাংলাদেশেই মীনা কার্টুন তৈরি হয়। মীনা কার্টুন তৈরিতে র্যাচেল কার্নেগি ইউনিসেফের মীনা প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেন। নুজহাত শাহজাদি ও ভারতের মীরা আঘি প্রকল্পে যুক্ত ছিলেন। কার্টুনের থিম গান ‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে, বড় হই সকলের ভালোবাসা নিয়ে..’ গেয়েছেন বলিউড গায়িকা সুষমা শ্রেষ্ঠ।

দক্ষিণ এশিয় দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। যেসব সচেতনতা মীনা কার্টুনের মাধ্যমে তৈরির চেষ্টা করা হয়েছে তার মধ্যে আছে, বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি। প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস হিসেবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইস্ট-এশিয়ার দেশসমূহে পালন করা হয়।

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন