সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

কৃষিকাজ করে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে চা বিক্রি করেন

নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০৪:৪৮ এ.এম

কৃষিকাজ করে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে চা বিক্রি করেন ছবি: সংগৃহীত

নওগাঁর রানীনগরের এক প্রত্যন্ত গ্রামে জন্ম জিহাদ আলীর। বাবা কৃষক, মা গৃহিণী। টানাটানির সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এমন অবস্থায় জিহাদকেও কাজে নামতে হয়। কখনো নিজেদের জমিতে, কখনো অন্যের জমিতে কাজ করেছেন। জমিতে উৎপাদিত সবজি বাজারে নিয়ে বিক্রিও করেছেন। জিহাদ বলেন, ‘আমি যখন ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে পড়ি, তখন থেকে বাবার কাজে সাহায্য করি। পটোল, বেগুন, আলু, পুঁইশাক, লালশাক, শিম, মুলা, মরিচসহ বিভিন্ন সবজি বিক্রি করি। আরেকটু বড় হওয়ার পর মাঠে কাজ করা শুরু করি। যেমন কোনো দিন হয়তো স্কুলে যাচ্ছি, বাবা বললেন, জমিতে সার-কীটনাশক দিয়ে যাস। আমি কাজ সেরে স্কুলে চলে গেলাম। অনেক সময় অন্যের জমিতে কাজ করেছি। বিদ্যুতের তার-পোল টানার কাজও করেছি।’

এভাবে মাধ্যমিকের পাঠ শেষ হয়। জিহাদ পড়ালেখার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। বাড়িঘর ছেড়ে শহরতলির একটি মেসে ওঠেন। সেখানে থেকে চলে পড়ালেখা। কিন্তু এই আগ্রহ তৈরি হয়েছিল কীভাবে? জিহাদ বলেন, ‘মায়ের ইচ্ছাটাই বড় ছিল। মা চাইতেন, ছেলে পড়ালেখা করে শহরে থাকবে। সেখানে উন্নত জীবন কাটাবে। তাঁর স্বপ্ন পূরণ করতেই অনেক সীমাবদ্ধতার মধ্যেও পড়ালেখা চালিয়ে যাওয়া। পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি সব সময়। পড়ালেখার জন্য কখনো বাবা জমি বন্ধক রেখেছেন, কখনো ফসল বিক্রি করে বা ধারদেনা করে টাকা দিয়েছেন। আমি সেই টাকা খুব হিসাব করে খরচ করতাম। পাঁচ টাকা দিয়ে কিছু কিনে খাওয়ার সময়ও ভাবতাম, এই টাকাটা বাঁচলে একটা কলম অন্তত কেনা যাবে।’ সেই জিহাদ এ বছর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে।

তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। আগে সংসারের হাল ধরতে নানা কাজ করতেন জিহাদ। এখন পড়ালেখার খরচ জোগাতে চায়ের দোকান দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনের স্টেশন রয়েছে, সেখানে চেয়ার-টেবিল পেতে চা বিক্রি করেন। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে কাজ। দিনে প্রায় ৭০ কাপ চা বিক্রি করেন তিনি। এতে ২৫০-৩০০ টাকা লাভ থাকে বলে জানালেন। দোকান প্রসঙ্গে জিহাদের বক্তব্য, ‘দোকানের পেছনে সাত হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে দুই হাজার টাকা আমার নিজের, বাকি টাকা বিআরএফ ইয়ুথ ক্লাব নামের একটি সংগঠন দিয়েছে।’

জিহাদের দোকানের নাম মার্চেন্ট অব সিইউ। গত ২৬ অক্টোবর এটি চালু হয়েছে। দোকানের বিশেষত্ব হলো, এখানে ৮ ও ১০ টাকায় ‘উত্তরবঙ্গের ঘরানার’ চা পাওয়া যায়। প্লাস্টিকের বদলে কাগজের কাপে চা পরিবেশন করেন জিহাদ। জানালেন, শিক্ষার্থী হিসেবে পরিবেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এ কাজ করছেন। ফলে খরচ একটু বেশি হচ্ছে। তবু পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়ার মধ্যে একধরনের আনন্দও আছে—তা বেশ ভালোই টের পান এই তরুণ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন