নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৪ ০৮:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। এতে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান বলে উল্লেখ করা হয়।
একই বছরের ২৪ ফেব্রুয়ারি চসিকের নির্বাচনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে মামলা করেন বিএনপি নেতা ডা. শাহাদাত।
মঙ্গলবার মামলার রায়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। রায়ে আরও বলা হয়েছে, রায় ঘোষণার ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে হবে।
শাহাদাতের আইনজীবী আরশাদ হোসেন আসাদ সাংবাদিকদের বলেন, ‘চসিক নির্বাচনের ফলাফল বাতিলের বিষয়ে দায়ের করা মামলায় আদালত সব প্রমাণ ও সাক্ষী যাচাই করে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। ’
শাহাদাত হোসেন বলেন, মামলার পর সাড়ে তিন বছর ধরে লড়েছি। এতদিন পর আদালত যে রায় দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায়। আমি আশা করবো দ্রুত যেন এই রায়টি বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
এখন প্রশ্ন হচ্ছে নিম্ন আদালতের রায়ের পরই কি দায়িত্বে বসতে পারবেন এ বিএনপি নেতা?
জবাবে নির্বাচন কমিশন বলছে, রায়ের পূর্ণাঙ্গ আদেশ না দেখে এখনই তারা সিদ্ধান্ত নিতে পারছেন না।
ইসি সচিব শফিউল আজিম বিবিসি বাংলাকে বলেন, ইসির লিগ্যাল উইংয়ের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব। এখন নির্বাচন কমিশন নেই। যে কারণে হঠাৎ করেই সিদ্ধান্ত দেওয়া যাবে না।
হোসেনকে যখন মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে তখন এ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
নির্বাচন ও স্থানীয় সরকার বিশ্লেষকরা মনে করছেন, ট্রাইব্যুনাল রায় ঘোষণা করলেও এখনই তিনি চেয়ারে বসতে পারবেন কী না তার জন্য আরও অপেক্ষা করতে হবে।
সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, ট্রাইব্যুনাল ভোটের প্রায় সাড়ে তিন বছর পর রায় দিয়েছে। এখন এ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি উচ্চ আদালতে আপিল করে তখন এ সিদ্ধান্ত তো আটকে যাবে। কবে নাগাদ পূর্নাঙ্গ রায় আসবে সেটা কেউ জানে না।
যে সব অভিযোগে মামলা হয়েছিল
আওয়ামী লীগ সরকার আমলে ২০২১ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ভোটে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ ভোটে রেজাউল করিম চৌধুরী পেয়েছিল ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট, আর বিএনপি নেতা শাহাদাত হোসেন পেয়েছিল ৫২ হাজার ৪৮৯ ভোট।
ভোটের এক মাস পর ২৪ ফেব্রুয়ারি হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
এ মামলায় তিনি নির্বাচনে ফল জালিয়াতি, ইভিএমে কারচুপি ও ভোটের হারের নানা অসঙ্গতির অভিযোগ দায়ের করেন।
মামলায় বিবাদি করা হয়েছিল রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সাবেক সচিবসহ আরও বেশ কয়েকজনকে।
কিন্তু এতদিন ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। গত ১৯ অগাস্ট পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী।
মেয়র হিসেবে কী শপথ নিতে পারবেন?
সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ পাঁচ বছর। নির্বাচন ও শপথ নেওয়ার পর এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ আছে ১ বছর ৪ মাস।
মঙ্গলবার আদালত যে রায় দিয়েছে সেখানে বলেছে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এই রায়ের আলোকে।
এ রায়ের পর নির্বাচন কমিশন সচিব আজিম বলেন, এটা বিজ্ঞ ট্রাইব্যুনালের আদেশ। পুরো রায়টা আমরা হাতে পেলে বুঝতে পারব আমাদের লিগ্যাল বিষয়ে কী সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়া হবে কী না এখনই বলা যাচ্ছে না।
আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্বাচন কমিশনের হাতে সময় থাকে ৩০দিন। এ সময় পর্যন্ত ইসি কোন গেজেট প্রকাশ করতে পারবে না। কেননা আপিলের সময় পর্যন্ত নির্বাচন কমিশনকে অপেক্ষা করতে হবে।
অন্যদিকে নির্বাচনের গেজেট প্রকাশ করতে নিয়ম অনুযায়ী ফুল কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু বিগত কমিশন পদত্যাগ করায় এ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, একটি রায় আসলো সাড়ে তিন বছরে। এখন নির্বাচন কমিশন আপিল করার পর তার শুনানি শেষ হতে হতে যদি আরেকটি ভোট এসে গেলে তখন ওই রায় কোন কাজে লাগবে?
এক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়কে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে রায়ের পাশাপাশি তাতে পর্যালোচনা ও পূর্ণাঙ্গ আদেশ কী আছে সেটি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে ইসি সচিবালয়।
তবে শাহাদাত হোসেন বলেছেন, ১০ দিনের মধ্যে গেজেট দিতে বলা হয়েছে। আমি চাইব ইসি যেন আদালতের আদেশ মেনেই পদক্ষেপ নেয়।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার