নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৪ ০৩:৩০ পি.এম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে গত ৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে কোন দলে কারা রয়েছেন
সংলাপের সময়সূচি
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে দুপুর আড়াইটায় বিএনপি, বিকেল ৩টায় জামায়াতে ইসলামী, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং ৪টায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি।
কোন দলের কারা রয়েছেন-
জামায়াতে ইসলামী: জামায়েতে ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ মোট ৭ জন।
গণতন্ত্র মঞ্চ: ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধি দলে থাকছেন- জেএসডির আসম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
বাম গণতান্ত্রিক জোট: প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জোটের সমন্বয়ক বাসদ (মার্কস বাদী) সমন্বয়ক মাসুদ রানা। প্রতিনিধি দলে থাকবেন সিপিবির শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদের বজলুর রশীদ এবং সমাজতান্ত্রিক পার্টির আবদুল আলী।
ইসলামী আন্দোলন, বাংলাদেশ: ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার সঙ্গে থাকবেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম।
হেফাজতে ইসলাম: ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। প্রতিনিধি দলের থাকবেন- জমিয়তে উলামায়ে ইসলামীর আমির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম।
এবি পার্টি: পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার