বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পদত্যাগ করতে রাজি আছি: মমতা

নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৮:১৪ এ.এম

পদত্যাগ করতে রাজি আছি: মমতা ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জনগণের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য দুই ঘণ্টা অপেক্ষার পর এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজ্য সচিবালয়ে তিনি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেইসঙ্গে আশ্বস্ত করেছেন যে তিনি চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। মমতা বলেছেন, সরকার সংলাপের জন্য সবসময় প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এর কোন রাজনৈতিক রং আছে। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।

মমতা আরও বলেন, জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি ন্যায়বিচার চাই এবং আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক।

গতকাল বিকাল ৫টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলেও এসেছিল। কিন্তু তাদের দাবি ছিল, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হওয়ায় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। 

এ নিয়ে মমতা বলেছেন, বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি। আপনারা ভেবেছিলেন আজ বিষয়টির সমাধান হয়ে যাবে। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না