বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আ.লীগ আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : টুকু

নিজস্ব প্রতিবেদন ১৭ অক্টোবার ২০২৪ ০৫:০২ পি.এম

আ.লীগ আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : টুকু ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, সব দলকে বন্ধ করে একলা থাকতে চেয়েছে। সেজন্য পতন হলে তাদের খুঁজে পাওয়া যায় না। এই দলটি দুবার ক্ষমতাচ্যুত হয়েছে। দুবারই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এবার তো ২০-২২ বছর পরে ক্ষমতায় এসেছিল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, দীর্ঘ ১৬ বছরের জেল জুলুম অত্যাচার হত্যা হামলার সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে সাইদ মুগ্ধদের রক্ত দিয়ে। আমার পরিবার গত ১শ বছর ধরে সিরাজগঞ্জের মানুষের পাশে আছে। আমরা সিরাজগঞ্জের মানুষের সেবায় নিয়োজিত।

তিনি বলেন, গত ১৬ বছর সিরাজগঞ্জে আমার ওপর নির্যাতন করা হয়েছে। বাড়ি থেকে বের হতে পারিনি, বাজারে যেতে পারিনি ওসির অনুমতি ছাড়া। আমি বিদেশে চিকিৎসাধীন ছিলাম, শুনলাম হাসিনার আদালত আমাকে সাজা দিয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, হাসিনার এই অন্যায় বিচার মানব না, হাসিনার জেলে যাব না। বিদেশে থেকেই নেতাদের সঙ্গে কথা বলব। আন্দোলন সংগঠিত করব। আমি তাই করেছি।

সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজপরিবারের সেই রাজা নাকি বলেছে আমি আর ফিরব না। আমি ফিরেছি, আমি পালাইনি। আজ যারা উন্নয়ন উন্নয়ন করে তাদের কাছে উন্নয়ন মানে দুর্নীতি। উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট করে বাংলাদেশকে ফোকলা করে গেছে। প্রশাসন পুলিশ নষ্ট করে গেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমাদের সংগ্রাম শুরু। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। কারও সঙ্গে বেয়াদবি করব না। যারা বেয়াদবি করবে তাদের স্থান বিএনপিতে হবে না। সবাই ভালো হয়ে যাও, মানুষের সাথী হও। ১৬ বছর মানুষ কষ্ট করেছে, সেই মানুষকে যে কর্মীরা কষ্ট দিবে তারা আমার কর্মী না। তারা আওয়ামী লীগের এজেন্ট।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার