রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালন মেলায় দেড় ঘণ্টায় ১৬ মোবাইল চুরি, চোর আটক

নিজস্ব প্রতিবেদন ১৯ অক্টোবার ২০২৪ ০২:২১ পি.এম

লালন মেলায় দেড় ঘণ্টায় ১৬ মোবাইল চুরি, চোর আটক ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী লালন মেলা চলছে। মেলার দ্বিতীয় দিনে ও রাতে লাখ লাখ ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের ভিড় জমে। ভিড়ের মধ্যে অনেক দর্শনার্থীর মোবাইল চুরি হয়। লালন মেলায় মোবাইল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাব। তার কাছে থেকে ১৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে। 

আটক শরীফ হোসেন (২৭) নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর বাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। চোর চক্রের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। তার সঙ্গে পাঁচজন সদস্য আছেন। মেলায় লাখো মানুষের অস্বাভাবিক ভিড়ের সুযোগে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে লালন মেলায় এসেছিল তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

লালন মেলার দ্বিতীয় দিনে ও রাতে আখড়াবাড়ি চত্বরে ও তার আশপাশের কয়েক কিলোমিটার এলাকার তিল পরিমাণ জায়গা ফাঁকা ছিল না। ভিড়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে চিড়ে চ্যাপ্টা অবস্থা মেলায় আসা মানুষের। আখড়াবাড়ি চত্বরের আশেপাশে প্রায় দুই কিলোমিটার সাধু, ভক্ত ও অনুসারীদের ভিড় নেগেই ছিল। লালন মেলা পরিণত হয়েছে লাখ লাখ মানুষের মিলন মেলায়। 

র‍্যাব জানিয়েছে, শুক্রবার ছিল লালন মেলার দ্বিতীয় দিন। মেলায় বিকেল থেকে মানুষের ঢল নামে। প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অনেকগুলো মোবাইল ফোন। বিকেল ৩টার দিকে ঝিনাইদহ থেকে মেলায় আসা আরমান আলী নামের এক যুবকের পকেট থেকে মোবাইল চুরি হয়। ট্র্যাকিং করে আরমান তার চুরি হওয়া মোবাইল ফোনটি কুষ্টিয়া শহরের মজমপুর গেটের ডায়মন্ড হোটেলে আছে বলে জানতে পারেন। রাতে সেখানে পৌঁছে তিনি স্থানীয় লোকজন ও র‍্যাবের সহায়তায় শরীফের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন। এ সময় শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল কক্ষের বিছানার নিচ থেকে আরও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টের পেয়ে শরীফের সঙ্গে থাকা তিনজন কৌশলে পালিয়ে যান। পরে র‍্যাব তাকে আটক করে। 

ডায়মন্ড হোটেলের পরিচালক উজ্জ্বল মোল্লা বলেন, লালন মেলায় বেড়াতে এসেছেন জানিয়ে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন হোটেল ভাড়া নেন। গতকাল রাতে এক ব্যক্তি এসে দাবি করেন যে লালন মেলা থেকে তার মোবাইল ফোন হারিয়ে গেছে। ফোনটি যার কাছে, তিনি এই হোটেলের লোকেশনে আছেন। তখন হোটেল কর্তৃপক্ষ তাকে মোবাইল উদ্ধারে সহযোগিতা করেন।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের মালিক আরমান আলী বলেন, ফোনে লোকেশন ট্র্যাকিং সিস্টেম চালু ছিল। এর সূত্র ধরেই ফোনটি ফিরে পেয়েছেন তিনি।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, শরীফরা একটি চক্রের মাধ্যমে কাজ করেন। দেশের যেখানেই জনসমাগম হয়, সেখানেই এই মোবাইল চোর চক্রের সদস্যরা যান। দামি দামি ফোন চুরি করেন। এই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাত্র দেড় ঘণ্টায় চক্রটির সদস্যরা ১৬টি মোবাইল ফোন চুরি করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩