বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বেরোবিতে বিজয় দিবসের কনসার্টে গাঁজা সেবন, আটক ৩

নিজস্ব প্রতিবেদন ১৭ ডিসেম্বার ২০২৪ ০১:৪৩ এ.এম

বেরোবিতে বিজয় দিবসের কনসার্টে গাঁজা সেবন, আটক ৩ ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কনসার্ট চলাকালে ক্যাম্পাস থেকে গাঁজা সেবন করার সময় তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বাংলা রক ব্যান্ড ‘আভাস’-এর সংগীত শিল্পী ও বেরোবি লোক সংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকরা গাঁজা সেবন করতে থাকে ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। এ ছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবনকালে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনে বিব্রত বোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেরোবি শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ কনসার্ট হয়ে গেছে মাদকসেবীদের নিরাপদ জায়গা। কনসার্টের অধিকাংশ জায়গায় গাঁজা সেবনের ঘ্রাণ পাওয়া যাচ্ছিল।

শফিকুল ইসলাম শফিক নামের এক শিক্ষার্থী বলেন, আজ ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারদিকে সিগারেটের ধোঁয়া, গাঁজার গন্ধ ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। অনুষ্ঠানে ১০% শিক্ষার্থী ছিল কি না সন্দেহ আছে। বাকিরা বহিরাগত। এসব কর্ম বিশ্ববিদ্যালয়ের মান খারাপ করছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, অনুষ্ঠান দেখে মনে হয়েছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিল। টোকাই দিয়ে ভরা ছিল।

কামরুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আজ অনুষ্ঠান দেখতে গিয়ে গাঁজার গন্ধে থাকতে পারিনি।

রুমিনা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আজ বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিল। তাদের কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন