বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

শিশুদের কোষ্ঠকাঠিন্য সহজেই দূর করুন ঘরোয়া উপায়ে

নিজস্ব প্রতিবেদন ২৩ অক্টোবার ২০২৪ ০১:৫০ পি.এম

শিশুদের কোষ্ঠকাঠিন্য সহজেই দূর করুন ঘরোয়া উপায়ে

কোষ্ঠকাঠিন্যের বিরক্তিকর সমস্যা শুধু বয়োজ্যেষ্ঠদেরই নয়, বাচ্চাদেরকে এই সমস্যা পড়তে হয় মাঝে মাঝে। এই সমস্যায় যে-সব বাচ্চারা ভোগেন তাদের সপ্তাহে দুইবারের কম পায়খানা হয়। যার ফলে মল শক্ত হয়ে যায়। মলত্যাগ করার সময় তারা খুব কষ্ট পায়। এমনকি এই কারণে তাদের পিছু নেয় গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। চলুন জেনে নেই এই সমস্যা সমাধানে ঘরোয়া কিছু কার্যকরী উপায়।

পানি খাওয়ান বেশি করে

বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে তার মল শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা বাড়বে। তাই সন্তানকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করান। বাচ্চা যদি একবারে অনেকটা পানি খেতে না চায় তাহলে অল্প অল্প করে বারেবারে খাওয়ান। এতে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে সেরে উঠবে বাচ্চা। এমনকি তার হজমজনিত সমস্যাও আর হবে না।

ডালিয়া, ওটস থাকুক ডায়েটে

এই সমস্যা থেকে সন্তানকে মুক্তি দিতে চাইলে তাদের নিয়মিত খাওয়াতে হবে ডালিয়া এবং ওটস। কারণ, এই দুই খাবারে রয়েছে ফাইবারের ভাণ্ডার। এই উপাদান মলকে নরম করতে সাহায্য করে। ফলে পেট পরিষ্কার হতে সময় লাগবে না। সেই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে পেট ফেঁপে থাকার মতো সমস্যা থেকেও মিলবে মুক্তি। 

শাক, সবজিতে রাখুন ভরসা

বাচ্চাদের ছোট থেকেই শাক, সবজি খাওয়ানো শুরু করতে হবে। এই ধরনের খাবারে উপস্থিত ফাইবারও সন্তানের পেটের হাল ফেরাতে পারে। যার ফলে মল নরম হয়। কোষ্ঠকাঠিন্য থেকে সহজেই সেরে ওঠা যায়। শুধু তাই নয়, এ সব খাবারে উপস্থিত ভিটামিন ও খনিজের গুণে সন্তানের শরীরে পুষ্টির ঘাটতি মিটে যায়। সেই সঙ্গে বাড়ে ইমিউনিটি। তাই সন্তানকে রোজ পর্যাপ্ত পরিমাণে শাক ও সবজি খাওয়ান।

লেবু জল খাওয়াতে ভুলবেন না

অত্যন্ত উপকারী একটি পানীয় হলো লেবু শরবত। এতে এমন কিছু উপাদান রয়েছে যা অন্ত্রে মলের গতিবিধি বাড়ায়। শুধু তাই নয়, নিয়মিত লেবু পানি খেলে মল নরম হয়ে যায়। যার ফলে কমে কোষ্ঠকাঠিন্য। এর পাশাপাশি এই পানীয় খেলে বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পৌঁছে যায়। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়ানোর কাজে একাই একশো। 

যা খাওয়াবেন না

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে চাইলে বাচ্চাকে কোনো মতেই ফাস্টফুড খাওয়ানো চলবে না। এর পাশাপাশি তাকে খেতে দেবেন না কোল্ড ড্রিংকস, চিপস, খাসির মাংস এবং ময়দার তৈরি কোনো খাবার। আশা করছি, এই কয়েকটি নিয়ম মেনে চললেই তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিটে যাবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম