বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে পাবিপ্রবিতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদন ২৪ অক্টোবার ২০২৪ ০৪:৫৬ এ.এম

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে পাবিপ্রবিতে আনন্দ মিছিল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রজ্ঞাপন জারি হওয়ার পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে হয়ে আবার হলে ফিরে মিছিল শেষ করেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘এ মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো।’

সাবেক ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহকে উদ্দেশ্য করেও ব্যঙ্গাত্মক স্লোগান শোনা যায়, যেমন ‘বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘হই-হই রই-রই নুরুল্লাহ গেলি কই’।

এর আগে রাত ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা আসে।

ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।

যেহেতু সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। সেহেতু সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং এ আইনের তপশিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন