নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৩:৫০ পি.এম
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগৎবাসী দেখতে পাবে। সকল মত ও পথের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামের সুফল ভোগ করতে পারবে। এমনকি একটি পশুও তার মর্যাদা ফিরে পাবে। এ জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে। বিভিন্ন মাজারে হামলা চালাচ্ছে। এটা ঠিক নয়। যারা অপরাধের সঙ্গে জড়িত, গাঁজা, মদ-জুয়ার আসর জমায় তাদের আইনের হাতে তুলে দেওয়া যেতে পারে। কোনওভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। এমন কোনও কার্যক্রম করে ইসলামের বিরুদ্ধে বিষিয়ে তুলে বিদেশি হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া ইসলাম ও দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।
তিনি সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসলামকে বিজয়ী করতে পারলে কোনও অপরাধ, অশ্লীলতা, মদ-জুয়া, পাপাচার, জুলুম, খুন-সন্ত্রাস, মাদক এগুলো থাকবে না। সর্বত্র শান্তিময় পরিবেশ বিরাজ করবে।
তেজগাঁও ট্রাকস্ট্যান্ড মেয়র আতিকুল ইসলাম সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ নাজমুল হাসান।
সংগঠনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি মঈন উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা আহমদুল্লাহ আব্বাস, জিয়াদুর রহমান, রাকিবুল ইসলাম, হেলাল উদ্দিন, সোহেলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার