বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিশ্বের ‘সবচেয়ে বড়’ সোনার মজুদ পেয়েছে চীন

নিজস্ব প্রতিবেদন ৩০ নভেম্বার ২০২৪ ০৩:১৭ পি.এম

বিশ্বের ‘সবচেয়ে বড়’ সোনার মজুদ পেয়েছে চীন ছবি: সংগৃহীত

বিশ্বের ‘সবচেয়ে বড়’ সোনার মজুদের সন্ধান পেয়েছে চীন। ধারণা করা হচ্ছে, গোল্ডফিল্ডটি থেকে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সোনা পাওয়া যেতে পারে।

চীনের হুনানের ভূতাত্ত্বিক ব্যুরো জানিয়েছে, হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির প্রায় এক মাইল গভীরে ৪০টি সোনার শিরা শনাক্ত করা গেছে। এই গোল্ডফিল্ড মজুদ থেকে এক হাজার টনেরও বেশি সোনা পাওয়ার সম্ভাবনা আছে।

ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, দুটি স্তরে মজুদ আছে সোনা। এর মধ্যে পাথরের স্তরেই ৩০০ টন সোনা থাকতে পারে। গভীরের স্তরে আরও মজুদ থাকতে পারে।

হুনানের ভূতাত্ত্বিক ব্যুরোর ভূতত্ত্ববিদ চেন রুলিন বলেন, ড্রিল করা অনেক পাথরের কোরে দৃশ্যমান সোনা দেখা গেছে। সাইটে পরীক্ষা চালিয়ে মনে হয়েছে, আমানত আরও বড় হতে পারে।

সব মিলিয়ে সাইটটিতে ১ হাজার মেট্রিক টনেরও বেশি সোনা থাকতে পারে। এটি বর্তমান মূল্যে ৬০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৮৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাপী যখন সোনার দাম ক্রমাগত বেড়ে চলছে, তখন এমন আবিষ্কারের ঘোষণা দিল চীন। দেশটিতেও মূল্যবান এই ধাতুর চাহিদা তুঙ্গে।

হুনান প্রভিন্সিয়াল জিওলজিক্যাল ইনস্টিটিউটের মতে, সর্বশেষ আবিষ্কারটি দেশের সম্পদ নিরাপত্তা রক্ষায় সহায়তা করতে তাৎপর্যপূর্ণ হতে পারে।

ওয়াঙ্গু গোল্ডফিল্ড চীনের অন্যতম গুরুত্বপূর্ণ খনি কেন্দ্র। দেশটি এই অঞ্চলে খনিজ অনুসন্ধানের জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে।

২০২৩ সালের হিসাবে চীন বিশ্বের প্রায় ১০ ভাগের এক ভাগ স্বর্ণ উৎপাদন করেছে। দেশটি খনির ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে। খনির জন্য প্রযুক্তি রপ্তানিতেও বিশ্বের শীর্ষে চীন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না