বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বাংলাদেশে ক্যাম্পাস স্থাপন করতে চায় চীনের আইএনটিআই ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০৯:৫৩ এ.এম

বাংলাদেশে ক্যাম্পাস স্থাপন করতে চায় চীনের আইএনটিআই ইউনিভার্সিটি ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্বল্প খরচে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষা সেবা প্রদানে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় বা শাখা ক্যাম্পাস স্থাপন করতে চায় চীনভিত্তিক আইএনটিআই ইউনিভার্সিটি।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান চীনভিত্তিক আইএনটিআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএনটিআই ইউনিভার্সিটির টেকনিক্যাল কনসালটেন্ট ড. মোস্তাক আহমেদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন হোপ এডুকেশন গ্রুপ এবং আইএনটিআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হেড পেং ল্যান এবং হোপ এডুকেশন গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক গু জিনহুয়া।

সভায় ড. মোস্তাক আহমেদ বলেন, চায়না, হ্যাঙ্গেরী, বেলারুশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, পোল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশে হোপ এডুকেশন গ্রুপের অধীনে ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে স্বল্প খরচে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করা হয়। এ ছাড়া, শিক্ষার্থীদের যৌথ ডিগ্রি, উচ্চতর গবেষণা, প্রশিক্ষণ এবং ৫০০ অধিক শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তির সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশে স্বল্প খরচে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষা সেবা প্রদানে হোপ এডুকেশন গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় বা শাখা ক্যাম্পাস অথবা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকানার সম্ভাব্যতার বিষয়টি তিনি তুলে ধরেন। শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা করা, স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে লিডারশিপ, প্রযুক্তি ও অবকাঠামো সুবিধা প্রদানের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আধুনিক প্রযুক্তি, মেডিসিন, জলবায়ু নিরাপত্তা, নার্সিংসহ যুগের চাহিদা অনুযায়ী বিভাগ খোলা হবে। স্নাতকদের দক্ষতা অর্জন এবং বাজার উপযোগী করে গড়ে তোলার কথা তিনি জানান। বিশ্ববিদ্যালয় স্থাপনে তিনি ইউজিসির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রফেসর তানজীমউদ্দিন খান প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ-সুবিধা, শিক্ষক নিয়োগ, টিউশন ফিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ে পূর্ণ প্রস্তাবনা জমা দেওয়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ও ক্রস বর্ডার হায়ার এডুকেশন-২০১৪ বিধিমালা মোতাবেক এ বিষয়ে সহযোগিতা করা হবে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা