নিজস্ব প্রতিবেদন ০৫ ডিসেম্বার ২০২৪ ০২:৩৪ এ.এম
ছবি: সংগৃহীত
দেশে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ৬ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নুরুল হক নূর বলেন, ‘আমরা মনে করি সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবিলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ৬ মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কমসূচি পালন করা।’
তিনি বলেন, আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে, তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় যে সংঘবদ্ধ অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, মিডিয়া, বিদেশি আমাদের যেসব ভাই-বোনেরা আছেন সবাইকে নিয়ে অপপ্রচার ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আলোচনা হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানো ভারত সরকারের অবস্থান কিনা তা জানতে আমাদের সরকার ব্যাখা চাইবে। যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে ধরনের অ্যাপ্রোচ হবে। যদি তারা এ ধরনের অপ্রোচ না দেখায় এ মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কমকৌশল ঠিক করা হবে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার