বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

হাসিনা দেশ ছেড়েছে, এটাই একমাত্র প্রাপ্তি হতে পারে না: রাশেদ

নিজস্ব প্রতিবেদন ০৭ আগষ্ট ২০২৫ ০৫:৪৭ এ.এম

হাসিনা দেশ ছেড়েছে, এটাই একমাত্র প্রাপ্তি হতে পারে না: রাশেদ ছবি: সংগৃহীত

হাসিনা দেশ ছেড়েছে, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না। নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

অন্তর্বর্তী সরকারের কাছে ১২টি প্রত্যাশা ছিল, প্রাপ্তির পাল্লায় কতটা যোগ হয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন গণঅধিকারের এই নেতা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পাঠকের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

সরকারের কাছে ১ বছরে যা যা প্রত্যাশা ছিলো, কিন্তু হয়নি:

১। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে।

২। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি।

৩। জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরে পুলিশ, র‍্যাব, বিজিবির যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তারা চিহ্নিত ও গ্রেপ্তার হয়নি।

৪। প্রশাসনের যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসকল সচিব, ডিসি, এসপিরা গ্রেপ্তার হয়নি।

৫। পুলিশ ও প্রশাসনের কোন সংস্কার হয়নি। এখনো তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি সবই চলছে।

৬। যে এনএসআই, ডিজিএফআই আইনাঘর বানিয়েছে, ৩টা অবৈধ নির্বাচন করেছে, গুম-খুন করেছে, সেই গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি।

৭। গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেছে তারা বহাল তবিয়তে।

৮। ১৬ বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে, তারা চাকরিচ্যুত হয়নি।

 

 

AmarDesh_Rashed-Khan 2

৯। যে মিডিয়া হাসিনার তোষামোদি করতো, যে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী, সেই গণমাধ্যমের কোন সংস্কার হয়নি।

১০। বিচারবিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তর ও সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটাপ পুরোপুরি বহাল। সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়মনি।

১১। ব্যাক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৬ বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে, তাদেরকে মেন্টাল কাউন্সিলিংয়ের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

১২। শিক্ষা ও চিকিৎসাখাতের আমূল পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ না করায় সমগ্র রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী ব্যবস্থা বিদ্যমান। শুধু হাসিনা দেশ ছেড়েছে, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারেনা। নতুন রাষ্ট্র বিনির্মান করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার