ফিচার ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩৭ এ.এম
ছবি: সংগৃহীত
অন্যের বিয়ে ভেঙে টাকা আয় করা যায় এই বুদ্ধি বা উপায় হয়তো কেউ কখনো ভাবতেই পারেননি। তবে এমনই এক অবিশ্বাস্য কাজ করেছেন স্প্যানিশ ব্যক্তি। এরই মধ্যে স্পেনের টক অব দ্য টাউন হয়ে উঠেছেন তিনি। তবে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সব দেশেই তার পরিচিতি বেড়েছে।
অ্যান্টেনা ৩ এর ওয়াই আহোরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। তিনি দাবি করেন যে, বেশিরভাগ লোকেরা তাদের বিয়ের দিনটিকে তাদের জীবনের সবচেয়ে সুখী হিসেবে দেখেন। তবে কারো জন্য এটি একটি দুঃস্বপ্ন। সেই সব মানুষেরাই তার ক্লায়েন্ট হতে পারেন।
অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না। হয়তো কোনো কারণে এই বিয়েটা আর তিনি করতে চাইছেন না। কিন্তু না বলার সময় বা সুযোগ কোনোটিই নেই। তারা আর্নেস্টোর স্মরণাপন্ন হচ্ছেন।
আর্নেস্টো ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের জীবনের প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করে। ইভেন্টটি বাতিল করার জন্য তাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কান্নাকাটি করেন প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে।
এজন্য তিনি ফিস নেন ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। তবে এই ফি বেড়ে যায় সেখানকার পরিস্থিতির উপর। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। যেমন ধরুন যদি তাকে থাপ্পড়, ঘুষি বা লাথি দেওয়া হয় তবে তাকে আরও বেশি অর্থ দিতে হবে। প্রতিটি থাপ্পড়ের জন্য ৫০ ইউরো।
আর্নেস্টো মজা করে বলেন, পালানোর জন্য আমি দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি সচেতন যে যতবারই আমি আঘাত পাই, ততবারই আমি বেশি পারিশ্রমিক পাই। তাই যদি আমি ধীরগতিতে যেতে পারি তাহলে অর্থও বেশি পাব। ব্যাপারটা তার অনুসারীরা বেশ মজার হিসেবেই নিয়েছেন। তবে আর্নেস্টো যে এভাবে আয় করছেন এটা অনেকেই অবিশ্বাস্য ভাবছেন।
বিশ্বাস করুন বা না করুন, আর্নেস্টোর বিয়ে ভাঙা পরিষেবাটি বেশ জনপ্রিয় এরই মধ্যে। তিনি এটাও জানিয়েছেন, ২ নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচী সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে।
আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!
চাঁদাবাজি নাকি সমঝোতা?
পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ
বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?
রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ
পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি
যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন
ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব
শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের
সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে
৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক
এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!
যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার
বছরের শেষ সূর্যগ্রহণ আজ
৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস
বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা
জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য
"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?
সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে
পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?
খোলা চিঠি
দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’
তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি
রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!
দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা
রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা
যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো
ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন