বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

আত্মবিশ্বাসী হওয়া দরকার

ফিচার ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৫:৪৪ এ.এম

আত্মবিশ্বাসী হওয়া দরকার ছবি: সংগৃহীত

আত্মবিশ্বাসী মানুষকে খেয়াল করে দেখেছেন? তারা সারাক্ষণ নিজের আলোতেই উজ্জ্বল থাকেন। এ ধরনের মানুষের গঠনমূলক মানসিকতা অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তাই যেকোনো কাজের জন্যই আত্মবিশ্বাস থাকা জরুরি। আত্মবিশ্বাসী হলে সব কাজেই জয় আসবে। জীবন গড়ার লক্ষ্যে পৌঁছাতে হলে আত্মবিশ্বাস থাকতেই হবে। জীবনে বাধা-বিপত্তি এলে আত্মবিশ্বাসীরা কখনো থেমে যান না। তারা শেষ পর্যন্ত লড়াই করার মতো শক্তি রাখেন মনে। তবে কীভাবে ধরে রাখা যায় আত্মবিশ্বাস, কীভাবে বাড়ানো যায় আত্মবিশ্বাসের পরিমাণ? কিছু কৌশল মেনে চললে আত্মবিশ্বাস বাড়ানো যায়।

নিজের যত্নে সচেতন থাকুন

অনেকেই কাজ, পড়াশোনা কিংবা ক্যারিয়ারের পেছনে ছুটে শরীরের দিকে খেয়াল রাখেন না। একটা কিছু খেয়ে নিলেই হলো ভেবে প্রতিদিন অপুষ্টিকর খাবার খেয়ে যান, একরাত না ঘুমালে কিছু হয় না ভেবে রাতের পর রাত জেগে থাকেন। এই অভ্যাসগুলো তাদের ভেতর থেকে একটা সময় গুঁড়িয়ে দেয়। তখন শারীরিকভাবে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, নিজের সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। কারণ সুস্থতা না থাকলে বাকি সবকিছু ফিকে হয়ে দাঁড়ায়। সকালে ঘুম থেকে উঠুন, রাতে আগেভাগে ঘুমাতে যান, স্বাস্থ্যকর খাবার খান নিয়ম মেনে, প্রয়োজনীয় শরীরচর্চা করুন। এসব অভ্যাসই আপনাকে সুস্থ রাখবে। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সহজেই।

অন্যরা কী ভাবছে বাদ দিন

জীবনের অর্থ হলো সব প্রতিযোগিতাকে আহ্বান জানানো। আপনাকে অন্যরা কী মনে করছে সেদিকে লক্ষ করা বন্ধ করতে হবে। প্রত্যেকেরই অসম্পূর্ণতা আছে। আপনি যদি আত্মবিশ্বাসের উন্নতি করতে চান তবে আপনাকে নিজের দুর্বলতাকেও মেনে নিতে হবে। অন্যরা কী বলছে উপেক্ষা করতে শিখলে নিজের কাজের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। এভাবে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন।

বাহ্যিক দিকেও খেয়াল রাখুন

আত্মবিশ্বাসী হতে চাইলে আপনাকে বাহ্যিক দিক দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ আপনার অঙ্গভঙ্গি, ভাষা এবং মার্জিত পোশাক থাকা জরুরি। সবসময় পরিপাটি পোশাক পরুন যেন আত্মবিশ্বাসী বোধ করেন। নিজের কথা বলার ধরনে এবং অঙ্গভঙ্গিতে পরিবর্তন আনুন।

নিজেকে ভালোবাসুন

আত্মবিশ্বাসকে দ্রুত উন্নত করার আরেকটি সহজ উপায় হলো নিজের যতœ নেওয়া। তাতে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শখের কাজ করার চেষ্টা করুন। আপনি যে জিনিসগুলো উপভোগ করেন তা করুন।

যোগাযোগ দক্ষতা বাড়ানো

আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিন। জনসাধারণের সঙ্গে কথা বলতে বা বক্তৃতা করতে পারদর্শী, তাদের অন্যদের তুলনায় স্মার্ট এবং আরও আকর্ষণীয় দেখায়। আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য টক-শো দেখতে পারেন। যোগাযোগ কৌশলের কোনো একটি কোর্সও করে নিতে পারেন।

মার্জিত অভিব্যক্তি প্রকাশ

আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কিছু প্রকাশ করবে। যা আপনার পরিচয় ফুটিয়ে তুলবে। ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ গঠন করে বডি ল্যাঙ্গুয়েজ। সুতরাং আরও আত্মবিশ্বাসী হতে চাইলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ পরিমার্জিত করুন। হাঁটার শৈলী উন্নত করুন এবং এমনকি বসার ভঙ্গির দিকেও খেয়াল রাখুন। কারও সঙ্গে কথা বলার সময় মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। তার চোখে চোখ রেখে কথা বলুন। তার কথা আপনি যে মনোযোগ দিয়ে শুনছেন তা প্রকাশ করুন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন