ফিচার ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ১২:৪৫ পি.এম
ছবি: সংগৃহীত
বন্ধুরা, তোমাদের আজ একটি পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই পাখিটির আছে উজ্জ্বল গোলাপি রঙের পালক এবং লম্বা দুটি পা। এর ঘাড় কেমন জান? ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এই পাখিটি তার ঘাড়ের জন্য খুব বিখ্যাত, বলতে পারো বিশ্বব্যাপী পরিচিত। তোমরা কি পাখিটির নাম জান? না জানলে সমস্যা নেই, আমিই বলে দিচ্ছি। এই পাখির নাম ফ্লেমিংগো।
ফ্লেমিংগোর প্রিয় খাবার হলো- চিংড়ি, শামুক এবং উদ্ভিদ বা শৈবাল। এরা যখন খাবার খায় তখন মাথা পানির মধ্যে ডুবিয়ে দেয়। তারপর পানির মধ্যে মাথা উল্টে বেলচার মতো করে ফেলে এবং খপ করে মাছ ধরে। এরা পানিতে দৌড়াতে পারে এবং আকাশে অনেক দূর পর্যন্ত উড়তে পারে। এদের দ্রুত উড়তে ডানার সঙ্গে লম্বা পা দু’টি সহায়তা করে।
ফ্লেমিংগো এমনভাবে বাসা তৈরি করে, দেখলে মনে হবে কাদার স্তূপ। এরা টিলার শীর্ষে কিংবা গর্তে ডিম দেয়, মাত্র একটি ডিম দেয়। প্রায় ৩০ দিন পর ডিম ফুটে ছানা বের হয়।

বাচ্চা ফ্লেমিংগোর পালক সাদা ও নরম হয় এবং ডানা দুটি সোজা থাকে। কিন্তু, যখন এরা বড় হতে থাকে তখন ডানা দুটি নিচের দিকে বাঁক নেয়। বাবা-মা উভয়ই নবজাতক ফ্লেমিংগোর যত্ন নেয়। জন্মানোর ৫ দিন পর বাসা ছেড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে অন্যান্য ফ্লেমিংগোর সঙ্গে ঘুরতে যায় বাচ্চা ফ্লেমিংগো।
কিন্তু, ক্ষুধা লাগলে আবার বাবা-মায়ের কাছে ফিরে আসে। মজার ব্যাপার হলো বাবা-মা কণ্ঠস্বর চিনে তাদের বাচ্চা শনাক্ত করতে পারে। প্রায় তিন সপ্তাহ পরে বাচ্চা ফ্লেমিংগো তরুণ হয়ে ওঠে। তখন তাদের বড় দলে ভাগ করে দেওয়া হয় এবং নিজেরাই খাবারের সন্ধান বের হয়।
বেশিরভাগ ফ্লেমিংগো প্রজাতি বিপন্ন নয়। তবে, আন্দিয়ান ফ্লেমিংগোকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং চিলি, লেসার এবং পুনা ফ্লেমিংগো প্রায় হুমকির মুখে আছে। আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে এটি পাওয়া যায়।

সাধারণ নাম: গ্রেটার ফ্লেমিংগো
বৈজ্ঞানিক নাম: ফিনিকপ্টেরাস রোজাস
প্রকার: পাখি
খাবার: সর্বভুক
গ্রুপের নাম: কলোনি
আকার: ৩৬ থেকে ৫০ ইঞ্চি; ডানা: ৬০ ইঞ্চি
ওজন: ৮.৭৫ পাউন্ড (সূত্র: কিডস জিওগ্রাফিক)
আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!
চাঁদাবাজি নাকি সমঝোতা?
পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ
বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?
রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ
পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি
যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন
ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব
শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের
সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে
৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক
এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!
যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার
বছরের শেষ সূর্যগ্রহণ আজ
৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস
বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা
জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য
"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?
সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে
পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?
খোলা চিঠি
দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’
তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি
রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!
দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা
রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা
যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো
ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন