বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

বয়ঃসন্ধিতে সন্তানের মন বুঝুন

নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫০ পি.এম

বয়ঃসন্ধিতে সন্তানের মন বুঝুন ছবি: সংগৃহীত

বয়ঃসন্ধিকালে সন্তানের মনের দিকে মনোযোগ রাখা জরুরি। বিশেষত একটু খিচড়ে স্বভাবের সন্তানদের সামলানোর জন্য হলেও বাবা-মাকে বাড়তি মনোযোগ রাখতে হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ‘বয়ঃসন্ধির সময়টা এমনই যে ছেলেমেয়েদের শরীরে হরমোনের বিশেষ তারতম্য লক্ষ্য করা যায়। এরফলে তাদের মেজাজ ও মনে প্রভাব পড়ে। এই বয়সে যৌন হরমোনের নিঃসরণ বেশি হয়। শরীর ক্রমশ যৌবনের দিকে এগুতে থাকে। ফলে ছেলে বা মেয়ে, উভয়েরই শরীরে বদল আসে। এই সময় কিছু নিউরনের ‘কানেক্টিভিটি’ বা সংযোগের ক্ষেত্রেও পরিবর্তন আসে। যার ফলে মনোজগতে প্রভাব পড়ে। হরমোনের প্রভাব মস্তিষ্কেও পড়ে।’

তিনি জানান, মূলত মেজাজের ওপর প্রভাব ফেলে সেরোটোনিন নামে একটি হরমোন। নিউরো হরমোন সঠিক ভাবে কাজ না করলেও মেজাজ খারাপ থাকতে পারে। এক্ষেত্রে অভিভাবকেরা কী করবেন? তার কিছু পরামর্শ: 

ব্যালান্স প্যারেন্টিং জরুরি
সন্তানের মেজাজ বদলের সঙ্গে পাল্লা দিতে গেলে বাবা-মা নিজেও রাগ হতে পারেন। এমনটি না করে একজন মনোরোগ চিকিৎসকের সঙ্গে কথা বলুন। বা নিজেই গুছিয়ে নিন। সন্তানকে বুঝতে হবে, তার কার্যাবলী নজরেও রাখতে হবে, আবার তাকে ছাড়ও দিতে হবে। কিন্তু তার অর্থ এই নয়, সন্তানকে স্বাধীনতা দিয়ে কোনও খেয়াল রাখবেন না। ছোট থেকেই যদি এমন অভিভাবকত্বে শিশু বড় হতে থাকে, তা হলে বয়ঃসন্ধির দোরগোড়ায় পৌঁছে অসুবিধা হওয়ার কথা নয়। অনেক সময় বাবা-মায়ের মধ্যে সু-সম্পর্কের অভাব বা নিরাপত্তাহীনতা তাদের জীবনে বাড়তি সমস্যা তৈরি করে।

নিজেকে সামলাতে হবে
ছেলেমেয়ে যদি চিৎকার করে সেই সময় আপনাকেই থেমে যেতে হবে। পরিস্থিতি শান্ত হলে, জিজ্ঞাসা করতে পারেন, কিছু হয়েছে কি না। যে কোনও সমস্যায় বাবা-মা পাশে থাকবেন, এই ভরসাটুকু সন্তান পেলে তাদের পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সহজতর হতে পারে।

নিজেকে ওই বয়সের জায়গায় ভাবতে হবে
বাবা-মা হিসেবে এই বয়স পার করায় আপনাকেও ওদের অবস্থা বুঝতে হবে। অনেক সময় বাবা-মা সুলভ আচরণের কারণে সন্তানের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হয়। কিন্তু আপনাকে এমন পরিবেশ দিতে হবে যাতে সে নির্ভয়ে আপনাকে সব খুলে বলতে পারে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম