বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এনসিপির

নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৫ ১১:৪২ এ.এম

সংগৃহীত সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। বৈঠকে কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত আছেন। বিকেল ৩টার পর আলোচনা শুরু হয়।

এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘদিন ধরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। কিছু বিষয় ছিল যেগেুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আর কিছু বিষয় আছে যেগুলো সংবিধান-সংশ্লিষ্ট। যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয় সেগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। 

কিন্তু রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে সংবিধানের মৌলিক কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। এত বড় পরিবর্তন যে সেগুলোকে শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব কি না তার আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে।

যেহেতু বাংলাদেশে ইতোমধ্যে হাইকোর্টে সংবিধানের সংশোধনী চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে। সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে আসছি তা কীভাবে টেকসই ও কার্যকর করা যায় সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রেখেছি পদ্ধতি ঠিক করার জন্য।

আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও নতুনভাবে লিখিত ধারা-উপধারা ও অনুচ্ছেদের মধ্য দিয়ে যে সংশোধনী ও সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি সেগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছাতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো একটা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। এনসিপির সদস্য সচিব বলেন, তার জন্য কমিশনের সভাপতি ড. ‍মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন– কমিশনের মেয়াদ বৃদ্ধি করে বাস্তবায়ন প্রক্রিয়া সবার কাছে প্রশ্নাতীত করে আমরা কমিশনের কার্যক্রম সফলভাবে শেষ করতে পারি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার