বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আলোচনার মধ্যে রাজপথে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০১ পি.এম

সংগৃহীত সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ সাতটি দলের রাজপথে চলমান কর্মসূচিকে ‘অহেতুক চাপ সৃষ্টি’ বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার মধ্যেই এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে—অহেতুক একটা চাপ সৃষ্টি করা; যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। ১০ সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে একযোগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নির্বাচন ঘিরে আলোচনায় সমাধান না হওয়ায় রাজপথে কর্মসূচি দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামীর এ দাবি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘এইভাবে রাজপথে আসলেই সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, রাজপথে আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে?

‘আমরা সবচেয়ে বড় দল (বিএনপি)। পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’

জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আনুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। আমরা মনে করি, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদসহ এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থনটা সবচেয়ে বড় প্রয়োজন।’

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি নিয়ে ফখরুল বলেন, ‘বিএনপির বক্তব্য স্পষ্ট, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী রোববার নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুল, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘ফরেন মিনিস্ট্রি আর ড. ইউনূসের সঙ্গে এখনো কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে, জানি না। কথা হয়নি এখনো। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয় প্রাধান্য পাবে।’

দেশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই এই সফর কি না–জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা সমন্বিতভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিতে হবে। আমরা সব সময় বাংলাদেশের যে সিদ্ধান্ত, সেটা অতীতেও আমরাই নিয়েছি, এখনো আমরা নিজেরাই নেব। আমি মনে করি, বাইরের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, ‘খুব শিগগিরই ফিরবেন।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার