নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৮:০২ পি.এম
সংগৃহীত
কলকাতাভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া, এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফোনে ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া! তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে।
সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল।
সেখানে থেকে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কলকাতার এই সময়-এ প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক।’
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেদনে উদ্ধৃত এই ধরনের ‘অযৌক্তিক’ মন্তব্য কোনো রাজনৈতিক নেতা করতে পারেন না। এটা ইচ্ছাকৃত। আমি কোলকাতার এই সময়-এ কোনো সাক্ষাৎকার দেইনি। এমনকি কলকাতাভিত্তিক কোনো গণমাধ্যমের সঙ্গেও আমার কথা হয়নি।’
এছাড়া ফখরুল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এছাড়া এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সহিংস চরিত্র ও অন্যায়-অবিচার নিয়ে তাদের নির্লজ্জ মনোভাবের বহিঃপ্রকাশ হয়েছে।
উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকরা লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।
সূত্র: ইউএনবি
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার