রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জামায়াত, বিএনপি ও এনসিপির নেতৃত্বে হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৩:১০ পি.এম

সংগৃহীত সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে গঠন হচ্ছে তিনটি রাজনৈতিক ব্লক। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে। একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গেছে। বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। আরেকটা হলো আমাদের (এনসিপি) নেতৃত্বে একটা ব্লক হচ্ছে।

তিনি বলেন, আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকেও যাচ্ছি না। আমরা যেহেতু জামায়াত না, এজন্য জামায়াতের ব্লকেও যাচ্ছি না। আমরা স্বতন্ত্র। এ গণঅভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ হয়নি, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলে ওই জায়গা থেকে গত ১৫ বছরে যে তরুণরা আন্দোলন করেছিলেন অনেকেই দল সৃষ্টি করেছিলেন তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসঙ্গে এক হয়ে কাজ করবো। কিন্তু কী প্রক্রিয়ায় হবে সে বিষয়ে কথাবার্তা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পার্লামেন্ট যেটা হবে, সরকারি দল, বিরোধী দল পলিসিগত জায়গায় থাকবে। একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলে এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে তরুণরা দাঁড়াবে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, বিএনপি থেকেও যে তরুণ সমাজ অংশগ্রহণ করেছে, আমরা তাদের বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ, তাদের প্রতি মৌন সাপোর্ট দেব।

এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই আগামীর যে সংসদ হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি... বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদের সঙ্গে আপনারা এক হলে কোন প্রতীক থাকছে? এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে। এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেক দল অনেক মত অনেক ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার