নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৪ ০৩:০৮ পি.এম
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, মালিকরা আকাশচুম্বী লাভ করবে আর শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে। সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কল কারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের একটি বিরাট ভূমিকা ছিল। সাড়া বাংলাদেশে নতুন প্রজন্মের ছাত্ররা আগামীর নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ। তাই অনতিবিলম্বে সব ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য দাবি জানাচ্ছি।
নুরুল হক নুর বলেন, কলকারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোনো শ্রমিককে ছাঁটাই করা বেতন বৈষম্য মানা হবে না। পতিত সরকার গত ১৫ বছরে প্রায় ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এ টাকা পাচার করেছে ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা। কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কারো উসকানিতে পা দিয়ে মিলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। কোনো ধরনের আন্দোলন করে শিল্পকারখানাকে বন্ধ করবেন না।
শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মোমেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ নেতা মান্নান দেওয়ান, হাজী মোবারক হোসেন, সাইদুর রহমান বিপ্লব, ছাত্র অধিকার পরিষদের নেতা মো. সোলায়মান প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার