নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৪ ০৩:৪৩ পি.এম
ছবি: সংগৃহীত
২০ ওভারের বোলিং শেষে স্কোরকার্ডের দিকে তাকিয়ে বাংলাদেশ তৃপ্তি পেতেই পারে। নারীদের ক্রিকেটে বড় দলের তকমা পাওয়া ইংল্যান্ডকে শারজাহতে নিয়ন্ত্রণেই রেখেছে বাংলাদেশ। পুরো ইনিংসের পর্যালোচনায় দুই ক্যাচ মিস বাদ দিলে ইতিবাচক কিছুই খুঁজে পাবে বাংলাদেশের মেয়েরা। নাহিদা আক্তার, রিতু মনি আর ফাহিমা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে সময়টা খারাপ কাটেনি বাংলাদেশের।
টাইগ্রেসদের এমন বোলিংয়ের পরেও শারজাহর স্লো পিচে ইংল্যান্ডের মেয়েরা তুলেছে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নিগার সুলতানার দলের দরকার ১১৯ রান।
ইনিংসের প্রথম বল থেকেই বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। শুরুর ওভারে মারুফার একের পর এক ইনসুইং ডেলিভারি বিপাকে ফেলেছিল ইংলিশ ওপেনার মায়া বুচারকে। অপরপ্রান্তে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা স্পিনার নাহিদা আক্তার। দুই বোলারের শুরুটা ভাল হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন মায়া বুচার ও ড্যানি ওয়াট।
মায়ার ক্যাচ মিস করেছিলেন রাবেয়া। তা না হলে উদ্বোধনী জুটির লাগাম টানা যেত আরও আগেই। তবে সেখান থেকে বেশি ভুগতে হয়। সেই রাবেয়ার বলেই নাহিদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রান করা এই ওপেনার। এরপর থেকে আর কোনো জুটিকেই বড় হতে দেয়নি বাংলাদেশের স্পিনাররা। ন্যাট সিভার ব্রান্টকে ২ রানের মাথায় ফেরান এলবিডব্লিউতে।
ইংলিশ অধিনায়ক হিথার নাইট ফিরেছেন রিতু মনির দুর্দান্ত ডেলিভারিতে। ইনসুইং বলে হিথার মিস করেছেন বল। বোল্ড হয়ে ফেরেন তিনি। খানিক পরেই ড্যানি ওয়াটকে ফেরান নাহিদা। বাধ্য করেছিলেন পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে। উইকেটের পেছনে জ্যোতি করেছেন স্ট্যাম্পিং। আগের দিনের হতাশা ভুলে জ্যোতির দিন আজ ভালোই কেটেছে।
উইকেটের পেছনে গিবসনের ক্যাচ আর চার্লি ডিনের স্ট্যাম্পিং করেছেন। অধিনায়ক হিসেবে দলকে রেখেছেন উজ্জীবিত। শেষ দুই বলে ৮ রান না উঠলে বাংলাদেশের আক্ষেপ আরও খানিকটা কমই হতো।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের