আন্তর্জাতিক ডেস্ক ১১ সেপ্টেম্বার ২০২৪ ০৬:১৪ এ.এম
ছবি: সংগৃহত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভি বিতর্কে অংশ নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়।
মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এ বিতর্কের আয়োজন করে। তবেএবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।
বিতর্কের শুরুতে একে ওপরের সঙ্গে হাত মেলান ট্রাম্প ও হ্যারিস।
বির্তকের এক পর্যায় ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একে-অন্যকে বাক্যবাণে জর্জরিত করেন। ইউক্রেন নীতি নিয়ে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। বলেন, ‘পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।’
ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প বাইডেনের সমালোচনা করলে কমলা বলেন, ‘তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না। তুমি আমার বিরুদ্ধে লড়াই করছো।’
ইউক্রেনের প্রশ্নে তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।’
ট্রাম্পকে উদ্দেশ করে কমলা বলেন, ‘তিনি প্রেসিডেন্ট না হওয়ায় ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন। পুতিন একজন স্বৈরশাসক যিনি তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।’
এসবের জবাবে কমলাকে ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তার দাবি, রুশ আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না