নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ০৪:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা ৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলায় বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
তিনি সম্প্রতি ফেসবুকে ৫ আগস্টকে ‘নারীর অন্তর্বাস ও জামাতির পেচ্ছাপ দিবস’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দেন।
সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকার সহকারী অধ্যাপক। তিনি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগে কর্মরত ছিলেন।
গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে একটি খবরের ছবি পোস্ট করেন। ওই ছবিতে লেখা ছিল, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’।
পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস- রুমা সরকার, ১৮/১০/২০২৪’। যদিও এখন আর তার সেই ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত শনিবার দেওয়া এক পোস্টে রুমা সরকার লিখেছেন, ‘আপনারা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়কের মাথায় প্রস্রাব করলেন। আপনারা একজন মায়ের বয়সী নারীর ব্রা, পেন্টি নিয়ে নাচানাচি করলেন। গণভবন থেকে আপনারা চেয়ার, টেবিল, ফ্রিজ, টিভি, শাড়ি, গয়না, হাঁস মুরগি, পেঁয়াজ, কাঁচামরিচ, পাঙাস মাছ, লাউ শাক, থালা বাটি, টয়লেটের কমোট লুট করে নিয়ে গেলেন। আপনারা একজন মাতৃস্থানীয়ার শোবার ঘরের খাটে গিয়ে জুতাসহ শুয়ে পড়লেন! এসব সত্য। এসব ইতিহাস। আপনারা বাঙালির ইতিহাসের সূতিকাগার, ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি, যা কি-না জাতীয় মিউজিয়াম, সেটিকে পুড়িয়ে দিলেন। বাংলাদেশের জন্ম মানবেন, মুজিব মানবেন না! এটা সত্য। এটা ইতিহাস। আপনারা দেশসেবা করার সুযোগ পেয়েও দেশের উন্নয়ন নয়, ধর্মের লেবাসে ধর্মান্ধতা ছড়াচ্ছেন। এসব সত্য। এসব ইতিহাস।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা