নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০২:৪৬ পি.এম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনে জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই বিবৃতিকে ‘দায়সারা’ উল্লেখ করে ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে দায়সারা উল্লেখ করে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে শিক্ষার্থীদের উত্থাপিত ৩টি যৌক্তিক দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচকভাবে দেখে। প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রশাসন প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। তবে এসব কাজ যৌক্তিকভাবেই কিছুটা সময়সাপেক্ষ। বর্তমান সরকারও আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে এবং অন্যান্য বিষয়েও সরকার আন্তরিক। এক্ষেত্রে জনসমর্থনও আমাদের অতীব কাম্য। বিধায়, জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো। উল্লেখ্য যে, নতুন প্রশাসন প্রকল্পসংক্রান্ত সকল তথ্য-উপাত্ত নিয়মিত ব্যবধানে প্রকাশ করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া ফেসবুকে লেখেন,‘বিবৃতি দেওয়া বাদ দিয়ে কাজ করে দেখান শিক্ষার্থীরা বিবৃতি শুনতে চায় না। কাজ দেখতে চায়।’
জিলন ওমর ফারুক ফেসবুকে সমালোচনা করে লেখেন, ‘৮ বছর ধরে এভাবে মুলা ঝুলানো হয়েছে, প্রশাসনের মুলা ঝুলানিতে এবার আর থামছি না আমরা। জনদুর্ভোগ এর কথা চিন্তা করলে ’২৪-এর জুলাই বিপ্লব কখনোই সম্ভব হতোনা।’
আরিয়ান ইসলাম কামরান বলেন, ‘গত ৬ বছরেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, ফলাফল আবাসন শূন্য! এসব কথা বলে লাভ নেই, দ্বিতীয় ক্যাম্পাসের ফয়সালা রাজপথেই হবে!’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিবৃতির প্রেক্ষিতে আন্দোলনের মুখপাত্র পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘প্রশাসন কি ঘোষণা দিলো না দিল এতে আমাদের কিছু আসে যায় না। শিক্ষামন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা আমাদের যৌক্তিক দাবি।’
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা