নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৪:১৮ এ.এম
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ার ফিড মানেই এখন ইমোজি। কমেন্ট, মেসেজ কিংবা যোগাযোগের সবক্ষেত্রেই ইমোজি। আমরা ইমোজি এখন বাস্তব জীবনেও দেখি। সেটাই বা কিভাবে? আসুন ভেবে দেখি:
ইমোজি এলো কিভাবে
আমাদের আবেগের প্রতিচ্ছবি এই ইমোজিতে। নতুন ব্যক্তিত্ব আর রসবোধ তৈরিতে ইমোজি আসে। ইমোজি প্রথম দৃশ্যপটে আসে ১৯৯০ দশকের শেষভাগে। জাপানের ইন্টারফেস ডিজাইনার শিগেতাকা কুরিতার মাধ্যমেই এর প্রচলন। তার মাধ্যমেই বিশ্বজুড়ে ভাইরাল হয় ইমোজি ব্যবহারের ট্রেন্ড। বয়স, সংস্কৃতি ও ভাষা নির্বিশেষে বিশ্ববাসীর সর্বজনীন ভাষায় পরিণত হয় ইমোজি। মানুষ যে আবেগই প্রকাশ করার চেষ্টা করুক না কেন, তার সব আছে ইমোজির ভাণ্ডারে। ইমোজি দিয়ে সব আবেগই বোঝানো সম্ভব। শুধু তাই নয়, এটি যোগাযোগকে আরও দ্রুত করেছে এবং সব ধরনের মানুষের জন্য অনুভূতিকে করেছে বোধগম্যও।
ইমোজির রয়েছে নেতিবাচক দিকও
ইমোজি ব্যবহারের কিছু নেতিবাচক দিক রয়েছে। বছরের পর বছর ধরে ইমোজি ব্যবহার করে আমরা অনুভূতি প্রকাশ করছি। হালকা চালের ইমোজি ব্যবহার করতে গিয়ে হয়ত আমরা আবেগের প্রকৃত গভীরতা হারাচ্ছি। কারও সঙ্গে যোগাযোগের সময় চিন্তা-ভাবনা করে কিছু লেখার বদলে কয়েকটি ইমোজিতে ক্লিক করেই যোগাযোগ করা হচ্ছে। ফাস্টফুডের মতোই এমনটি আদৌ স্বাস্থ্যকর নয়।
পেশাজীবনে ইমোজি
পেশাজীবনের দিকে তাকালে দেখা যাবে, ইমোজির মতো সহজে ব্যবহার্য সংকেতের বহুল ব্যবহারের কারণে অনেক মানুষেরই মানসিক উদ্দীপনা বা প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সংবেদনশীলতা হারিয়ে যাচ্ছে। অনেক ইমোজি দেখায় যে তারা হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন। শিশুদের ক্ষেত্রে প্রভাবটি বেশ ব্যাপক। কারণ এ ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করার কারণে তাদের লিখিত যোগাযোগ দক্ষতার সঠিক বিকাশ ঘটে না।
ইমোজির অর্থ যায় বদলে
অনেক সময় অনুবাদ করতে গেলে ইমোজির অর্থও বদলে যেতে পারে। থামস আপ দিলেই অনেকে মনে করেন যে তাকে অবহেলা করা হচ্ছে। আবার অনেক সময় তা ব্যঙ্গাত্মক। আবার স্মাইলি ইমোজিকে অনেকে ভাবেন সেন্টি। ইমোজির ব্যবহারকে এতটাই সাধারণীকরণ করা হয়েছে যে, আপনি যদি ইমোজি ব্যবহার না করেন তাহলে অনেক মানুষ, বিশেষ করে তরুণরা আপনাকে রোবট ভাববে।
তরুণ প্রজন্মের কাছে ইমোজি প্রকৃতির মতোই স্বাভাবিক, কিন্তু অন্য অনেকের কাছে এর অর্থ ধাঁধার মতো। অনেক সময় ইমোজির ব্যবহার গভীর ও অর্থপূর্ণ আবেগের বহিঃপ্রকাশকে বাধাগ্রস্ত করে। কারণ আপনার হয়ে ইমোজিই সেই আবেগ প্রকাশ করে দিচ্ছে।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম