নিজস্ব প্রতিবেদন ১১ ডিসেম্বার ২০২৪ ১০:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
নববধূর সাজে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। না, নতুন করে বিয়ের বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দু’জনকেই দেখা গেছে বিয়ের সাজে।
তবে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তমহলে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।
বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বললেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন।
বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’
অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে...সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’
এদিকে বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে সন্তুষ্ট গৌতম সাহা। তিনি বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’
তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’
প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া