নিজস্ব প্রতিবেদন ১১ সেপ্টেম্বার ২০২৫ ১১:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বাড়িয়েছে এবং নিজেদের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও জোরদার করেছে। শিল্পখাতের বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সরবরাহে সীমাবদ্ধতা ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণজনিত কারণে এ পদক্ষেপ নিতে হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ভারতের বিদ্যুৎ আমদানি বাংলাদেশে ৭০ শতাংশ বেড়েছে। এর বড় অংশই এসেছে আদানি পাওয়ারের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে।
২০২০ সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশই প্রাকৃতিক গ্যাস থেকে মেটানো হতো। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং খরচ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কারণে বাংলাদেশ এখন বিদ্যুৎ আমদানি ও স্থানীয়ভাবে কয়লাভিত্তিক উৎপাদনের ওপর জোর দিচ্ছে। সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন, “এটি মূলত ব্যয়-সাশ্রয়ের বিষয়। গ্যাস সার উৎপাদনের জন্য অপরিহার্য, আর বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তেলসহ অন্যান্য উৎস থেকে তুলনামূলকভাবে কম খরচে।” তিনি আরও উল্লেখ করেন, “বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস নেই। সরবরাহ ব্যবস্থাতেও সমস্যা আছে। ভবিষ্যতে হয়তো গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন আর দেখা যাবে না।”
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাসের চাপ কম থাকায় অনেক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলছে না। আবার রক্ষণাবেক্ষণের কারণে কয়লাভিত্তিক উৎপাদনও কমে গেছে। ফলে বিকল্প না পেয়ে সরকার আমদানির দিকে ঝুঁকেছে এবং আদানি থেকে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়ায় তা চাহিদা পূরণে কাজে লাগছে।
সরকারি তথ্য বলছে, এ বছরের প্রথম সাত মাসে বিদ্যুৎ আমদানির হার ৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশে। একই সময়ে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বাংলাদেশভিত্তিক বিশ্লেষক শফিকুল আলম জানান, “মার্চ থেকে চাহিদা বাড়তে শুরু করায় সরকারকে একসাথে আমদানি ও তেলভিত্তিক উৎপাদন বাড়াতে হয়েছে।”
অন্যদিকে, জ্বালানি বিষয়ক বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, প্রথম সাত মাসে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ২৪ শতাংশ বাড়ালেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১ দশমিক ২ শতাংশ কমেছে। অর্থাৎ, আমদানিকৃত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্যভাবে কাজে লাগেনি।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না