নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর শোষণ-নির্যাতনের পর শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। এই শিক্ষাটা প্রমাণ করতে হবে যে, আমরা পালিয়ে যাওয়া দল নয়, আমরা জনগণের দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণকে ভালোবাসেন, আপনাদেরও জনগণকে সেইভাবে ভালোবাসতে হবে।
বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, আশির ওপরে বয়স, উনার পক্ষে এখন আগের মতো কাজ করা সম্ভব নয়।
তাই আপনাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, আপনারা একেকজনকে খালেদা জিয়া হয়ে কাজ করতে হবে, মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তাহলেই আগামীতে অবাধ-নিরপেক্ষ ও সুস্থ নির্বাচনে আমরা জনগণের দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে পারব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালী জেলা শহরের রশীদ কলোনিস্থ নিজ বাসভবনে নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সমাবেশে জাতীয়তাবাদী নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভীন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ্যডভোকেট আবদুর রহমান, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক টপি, জাতীয়তাবাদী সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াছমিন আক্তার, জাতীয়তাবাদী নোয়াখালী পৌরসভা মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম বেবি, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মহিলা দলের নেত্রী ও কর্মীরা অংশ নেন।
ঢাকার বার্তা/ রাজা
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার