বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক, কী আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৪:১৫ এ.এম

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক, কী আলোচনা হলো ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, এলডিসি উত্তরণ (গ্র্যাজুয়েশন) এবং শ্রমিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়- জাতীয় নির্বাচনের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অপেক্ষা করছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ ১১ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

ব্যবসায়ীদের মধ্যে ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএর সভাপতি এমএ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ।

বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বিষয়ে তো শুধু বাংলাদেশের ব্যবসায়ী নয়, বিদেশি বিনিয়োগকারীরাও জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছেন। একেবারে পরিষ্কার ভাষায় তারা বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তারা (বিনিয়োগকারী) সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এ বৈঠকে বসার পেছনে দুটি কারণ আছে। একটা হলো- আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, আরেকটা হলো আমাদের লেবার ইস্যু। দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কিছু বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। লেবার ইস্যু ও এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে ব্যবসায়ীদের সুবিধা ও অসুবিধাগুলো আমরা বিস্তারিত শুনেছি। আলোচনায় পরিষ্কার হয়েছে- এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না।

তিনি বলেন, বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে দেওয়া পরিসংখ্যানগুলো (স্ট্যাটিস্টিক্স) প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, এ মুহূর্তে এলডিসি স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এ ব্যাপারে ব্যবসায়ীরাও মতামত দিয়েছেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কিছু উদ্বেগ আছে। এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ (কনসার্ন) হলো এলডিসি গ্র্যাজুয়েশন। আরেকটা হলো- শ্রম আইন সংশোধন (লেবার ল অ্যামেন্ডমেন্ট)। ১২৪টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আমরা ১২২টিতে একমত হয়েছি। দুটির বিষয়ে আমরা একমত হতে পারিনি। এর বাস্তবসম্মত কারণও আছে।

তিনি আরও বলেন, ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একটা শিল্পে ৩ হাজার, ৫ হাজার বা ১০ হাজারের বেশি শ্রমিক থাকলে কি হবে। সেখানে মাত্র ২০ জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দেওয়া হলে অনেক রেজিস্ট্রেশন দেওয়া হবে। কিন্তু একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দেওয়া হলেই ওই শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে তৃণমূল পর্যায়ের (রুট লেভেল) বাস্তব অভিজ্ঞতা। দ্বিতীয় হলো, যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন। ২০ জন নিয়ে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিলে দেখা যাবে- যারা ঝুট ব্যবসা করেন বা যাদের খারাপ উদ্দেশ্য আছে তারা রেজিস্ট্রেশন নেবে। ব্যাঙের ছাতার মতো রাতারাতি হাজার হাজার ট্রেড ইউনিয়ন হয়ে যাবে। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা স্থগিত (পোস্টপোন) করতে চাই না, সময় চাই।

ঢাকার বার্তার/রাজা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার