নিজস্ব প্রতিবেদন ১২ সেপ্টেম্বার ২০২৪ ০১:০৬ পি.এম
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ী ও সিনএজি অটোরিক্সাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ৩০টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠা-নামা নিয়ে কয়েকদিন থেকেই দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঐ মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা সেখান থেকে গাড়ি সরিয়ে নিতে বলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের প্রতি তেড়ে আসেন। এ পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় অটোচালকরা পিছু হটেন।
কিছুক্ষণ পর আবার তাদের ধাওয়া করে বন্দরবাজার এলাকা থেকে সরিয়ে দেন ব্যবসায়ীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা। অন্যদিকে ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিক্সাসহ ৩০টি ঘড়ি ভাঙচুর করে। বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয়।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব-উত্তর) বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন দুপক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে। জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।
পাল্টা-পাল্টি অভিযোগ
বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও অটোচলকরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন করেছেন। ব্যবসায়ীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো না করতে নিষেধ করছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা। কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং ও যাত্রী উঠা-নামা করেন।
বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে অটোচালকরা মারমুখী আচরণ করে এবং সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করে। অপরদিকে অটোচালকরা বলছেন, তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন। এরই মাঝে ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছেন। তারা বলেন, এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন তারা।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন