নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৫:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই অ্যামাজন প্রাইমে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’–এর তৃতীয় কিস্তি মুক্তি পেয়েছে। তবে দর্শকদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি এটি। নতুন খবর, সিরিজের পর ‘মির্জাপুর’ নিয়ে এবার সিনেমা হচ্ছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতারা নাকি সিরিজটি নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন। এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই রোমাঞ্চিত দর্শকেরা।
‘মির্জাপুর’-এর জনপ্রিয় চরিত্র ‘কালীন ভাইয়া’। নতুন গুঞ্জন—এই চরিত্রে নাকি বলিউড অভিনেতা হৃতিক রোশনকে দেখা যেতে পারে! সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কালীন ভাইয়া’ চরিত্রটির জন্য হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন নির্মাতারা। তবে সিরিজটি সিনেমায় রূপান্তরিত হলেও এর নাম ‘মির্জাপুর’ থাকবে বলে শোনা যাচ্ছে।
বিষয়টি সামনে আসতেই বেশ কিছু নেটিজেন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, ‘“মির্জাপুর” দেখেছেন কি? পঙ্কজ ত্রিপাঠী এবং মুন্না ভাইয়া ছাড়া হলে এই ছবি কেউ দেখবেন না।
পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাই ছাড়া পুরো ছবিটাই দেখার অযোগ্য হবে।’
আরেকজন লিখেছেন, ‘এমন হলে অনেক খারাপ মন্তব্য সহ্য করতে হবে নির্মাতাদের, কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করবেন না মানুষ।’
সিনেমাটির প্রস্তাব হৃতিকের গ্রহণ করা উচিত হবে না বলেও মনে করছেন অভিনেতার ভক্তরা। তাঁরা মনে করছেন, অভিনেতা ‘সুপার থার্টি’ ও ‘বিক্রম বেদা’ সিনেমায় এর মধ্যেই বিহারি উচ্চারণে সংলাপ বলে অভিনয় করে ফেলেছেন, ‘কালীন ভাইয়া’ও বিহারি উচ্চারণে কথা বলে।
তাই আবার এ ধরনের চরিত্রে হৃতিক সম্ভবত রাজি হবেন না।
‘মির্জাপুর’ সিরিজে ‘কালীন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, ‘মুন্না ভাইয়া’ চরিত্রে দিব্যেন্দু ও ‘গুড্ডু ভাই’-এর চরিত্রে দেখা গেছে আলী ফজলকে।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া