নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৩৩ পি.এম
ছবি: সংগৃহীত
শজনে ডাঁটা পুষ্টিগুণে ভরপুর সবজি। গরমে শজনে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, হাড় শক্ত থাকে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গর্ভবতী মায়েদের জন্য এ সবজি ভীষণ উপকারী। কেননা শজনে ডাঁটায় আছে ফাইবার, প্রোটিন এবং অনেক খনিজ উপাদান। ১০০ গ্রাম শজনে ডাঁটায় ৬৪ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৮.২৮ গ্রাম কার্বোহাইড্রেট, ২ গ্রাম ডায়াটেরি ফাইবার, ১.৪০ গ্রাম ফ্যাট, ৯.৪০ গ্রাম প্রোটিন ও অন্যান্য উপাদান আছে। এছাড়া পর্যাপ্ত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম আছে।
শজনে ডাঁটা খাওয়ার উপকারিতা
• শজনে ডাঁটায় ভরপুর ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসে আছে। এই খনিজ উপাদান শিশুদের মজবুত হাড় গঠনে সহায়তা করে। এ সবজি হাড়ের ঘনত্ব পুনরুদ্ধার করে এবং অস্টিওপোরোসিসের লক্ষণগুলো কমিয়ে দেয়। এজন্য চিকিৎসকেরা বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের খাবারে শজনে ডাঁটা রাখার পরামর্শ দেন।
• প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে শজনে ডাঁটায়। ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট সাধারণ ঠান্ডা, সর্দি, কাশি, ফ্লুর জীবাণুর সংক্রমণের বিরুদ্ধের লড়াই করে। শজনে ডাঁটার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হাঁপানি, কাশি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি হ্রাস করতে পারে।
• শজনে ডাঁটায় নায়াসিন, থায়ামিন, রিবোফ্ল্যাভিন এবং ভিটামিন বি১২-এর মতো শক্তিশালী ভিটামিন বি রয়েছে। এই উপাদানগুলো পরিপাকতন্ত্র থেকে পাচকরস নিঃসরণ করে পরিপাকক্রিয়াকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ডায়াটেরি ফাইবার, যা অন্ত্রের গতিবিধি নিয়মিত করে এর স্বাস্থ্য বজায় রাখে।
• উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত শজনে ডাঁটা খেতে পারেন। কেননা এতে রয়েছে নায়াজিমিনিন ও আইসোথিয়োকায়ান্টের মতো বায়ো–অ্যাক্টিভ যৌগ। এই যৌগ দুটি ধমনিগুলোকে প্রসারিত করে উচ্চ রক্তচাপ বিকাশের সম্ভাবনা হ্রাসে বিশেষভাবে সহায়তা করে।
• কিছু গবেষণায় দেখা গেছে, শজনে ডাঁটা খেলে কিডনি ও মূত্রাশয়ে পাথর হওয়ার ঝুঁকি কমে। শজনে ডাঁটায় থাকা অ্যান্টি–অক্সিডেন্টে কিডনি থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সহায়তা করতে পারে।
• শজনে ডাঁটায় রয়েছে ভিটামিন এ, বি, সি, সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফোলেটের মতো খনিজ উপাদান। এসব উপাদান গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত শজনে ডাঁটা খেলে গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেসের মতো সমস্যা কম দেখা দেয়। এটি তাঁদের শরীরে বাড়তি শক্তি জোগায়। এমনকি নবজাতকের মারাত্মক জন্মগত ত্রুটি থেকেও রক্ষা করতে সহায়তা করে।
• এছাড়া চোখের সমস্যা কমিয়ে দৃষ্টিশক্তি বাড়াতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ক্যানসারের ঝুঁকি হ্রাসে এবং যকৃতের সুস্থতায় শজনে ডাঁটা বিশেষ ভূমিকা রাখতে পারে।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম