নিজস্ব প্রতিবেদন ০৬ নভেম্বার ২০২৪ ০৪:৪৫ এ.এম
ছবি: সংগৃহীত
মাগুরায় পুলিশের কনস্টেবল পদে ছয় লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরা সদরের মো. বাবলু মল্লিক (৩৮), ফরিদপুর সদরের মেহেদী হাসান শিকদার (২৭), নকলা এলাকার মো. কবির হোসেন (৩৯), গোপালগঞ্জের কাশিয়ানীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকার মো. রাসেল শেখ (২৮) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের মো. হাবিবুর রহমান (৪৫)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আত্মসাতের ৬৭ হাজার টাকা, একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এবং লাইসেন্সকৃত একটি শটগান, চার রাউন্ড গুলিসহ ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মাগুরা সদর উপজেলার বরই গ্রামের বাসিন্দা মোছা. পলি বেগম মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, আসামি ও তাদের সহযোগীরা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এপিএস ও নিরাপত্তা প্রহরী ও গানম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেবেন বলে তারা টাকা হাতিয়ে নেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।
মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) দ্রুত সময়ের মধ্যে মাগুরা সদর থানা পুলিশকে প্রতারকদের গ্রেপ্তারের নির্দেশ দিলে মাগুরা সদর থানা পুলিশ আসামিদেরকে মাগুরা পুলিশ লাইনসের সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ