বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

শাপলা পেতে কঠোর অবস্থানের ঘোষণা / সরল পথে না হলে কী করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৫০ এ.এম

শাপলা পেতে কঠোর অবস্থানের ঘোষণা  সরল পথে না হলে কী করবে এনসিপি ছবি: সংগৃহীত

প্রতীক হিসাবে শাপলা চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দলের বেশির ভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে দলটি। শাপলা পাওয়া বা না পাওয়ার মধ্য দিয়ে মূলত রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ও টিকে থাকার অগ্নিপরীক্ষা দিতে চায় এনসিপি। 

প্রতীক হিসাবে শাপলা বরাদ্দ পেতে শিগগিরই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের শীর্ষ নেতৃত্ব। এছাড়া রাজপথে কর্মসূচির বাইরে আইনি লড়াইয়ের জন্য আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। মূল কথা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করা হবে না। এর শেষ না দেখা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

এদিকে ‘জাতীয় ফুল শাপলা’ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে কিনা এ নিয়ে আলোচনা তুঙ্গে। সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন শাপলা পেতে এনসিপি নেতারা যে ভাষায় কথা বলছেন তাও শিষ্টাচারের মাত্রা ছাড়িয়েছে। এক্ষেত্রে চাপের মুখে ইসি কোনো রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার করলে ভবিষ্যতের জন্য এটি খারাপ নজির হয়ে থাকবে। 

এনসিপি সূত্র বলছে, শাপলা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এর আগে এনসিপির সঙ্গে ইসির একাধিক বৈঠকে শাপলা বরাদ্দের আশ্বাস দেওয়া হয়। এমনকি শাপলাকে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর ঘোষণা দেয় ইসি। তবে শেষ পর্যন্ত একটি প্রভাবশালী সংস্থার বাধার কারণে ইসি তার আগের অবস্থান থেকে পিছিয়ে আসে। এটি মূলত নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট আমলের সেই পুরোনো ‘গেম’ ছাড়া আর কিছুই নয়। 

সর্বশেষ বুধবার প্রতীক হিসাবে শাপলা বরাদ্দ পাওয়ার আইনি ব্যাখ্যা তুলে ধরে ইসি কার্যালয়ে চিঠি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে বলা হয়, জাতীয় প্রতীকের চারটি স্বতন্ত্র উপাদানের মধ্যে শাপলা হচ্ছে একটি। কিন্তু অন্য উপাদানগুলোর মধ্যে বিএনপিকে ‘ধানের শীষ’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডিকে ‘তারা’ প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে। 

এনসিপি নেতারা বলছেন, ‘শাপলা জাতীয় ফুল’ এমন অজুহাতও ধোপে টেকে না। কারণ জাতীয় ফল ‘কাঁঠাল’কে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আবার তৃণমূল বিএনপি নামের দলটিকে বরাদ্দ দেওয়া হয়েছে ‘সোনালী আঁশ’ প্রতীক। সুতরাং ‘শাপলা’ জাতীয় ফুল হলেও দলের প্রতীক হিসাবে তালিকাভুক্ত হতে আইনগত কোনো বাধা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশন বাইরে স্বাধীনতার কথা বললেও তারা পুরোপুরি একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। কারণ তারা হয়তো মনে করে নির্বাচন হলে তাদের পছন্দের দলটি ক্ষমতায় চলে আসবে। এ কারণে পদ-পদবির লোভে এখনই তারা নগ্ন পক্ষপাতের পথ বেছে নিচ্ছে। এতে সাংবিধানিক একটি প্রতিষ্ঠানে চরম বৈষম্যের শিকার হচ্ছে এনসিপি। শেষ পর্যন্ত শাপলা প্রতীক বরাদ্দ না পেলে রাজপথে কি ধরনের কর্মসূচি দেবেন এমন প্রশ্ন করা হলে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব যুগান্তরকে বলেন, আশা করি ইসি বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেবে। তারা শেষ পর্যন্ত শাপলা বরাদ্দ দেবে। তবে যদি তা না হয় তাহলে আমাদের সামনে লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই। রাজনৈতিক লড়াই হবে দাবি আদায়ের শেষ পথ। আমরা রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব। 

নির্বাচন কমিশন সূত্র বলছে, শাপলা নিয়ে এনসিপি এখন যেভাবে কঠোর অবস্থানে যাচ্ছে এর আগে তা ছিল না। ২২ জুন দল নিবন্ধনের আবেদনেও শাপলার পাশাপাশি বিকল্প প্রতীক হিসাবে ‘কলম’ অথবা ‘মোবাইল’ উল্লেখ করা হয়। মূলত ২২ সেপ্টেম্বর থেকেই শাপলা নিয়ে এনসিপির কঠোর অবস্থানের প্রকাশ ঘটছে। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বৈঠক হয়। সেখানেই তিনি শাপলা নিয়ে নিজেদের কঠোর অবস্থানের ঘোষণা দেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও একই সুরে কথা বলেন। 

প্রসঙ্গত, মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়মানুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’ ইসির এমন ঘোষণার পরপরই এনসিপি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

এদিন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার