নিজস্ব প্রতিবেদন ০৩ অক্টোবার ২০২৪ ০৭:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের উদ্দেশকে সামনে রেখে সংশোধন হতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০। যত্রতত্র মানহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঠেকাতে এ আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের শর্তগুলো আরো কঠোর করা হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের মধ্যেই এ আইন বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীর খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন।
মাউশি সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সংশোধনীর জন্য খসড়া প্রস্তুত করতে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে একাধিক কর্মশালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে গত মঙ্গলবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। যেখানে নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মশালায় মাউশির সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, কৃষি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও সভায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এমন একজন সদস্য যিনি দৈনিক ইত্তেফাককে জানান, আইনের সংশোধনীতে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা, সাময়িক অনুমতির মেয়াদ, পাঠক্রম কমিটি, শিক্ষা কার্যক্রম ও মান নিশ্চিতকরণ, বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোর্স পরিচালনা বা ক্যাম্পাস স্থাপন, শিক্ষার্থী ফি, বেতন কাঠামো ও চাকরি প্রবিধানমালাসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। এতে করে আইনের মূল বিষয়গুলো ঠিক থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে হলে আগের চেয়ে কঠোর শর্তের আওতায় আসতে হবে।
বর্তমান আইনের আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য প্রথমে সাময়িক অনুমতি নিতে হয়। এরপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ নিশ্চিত করতে হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যে কোনো তপশিলি ব্যাংকে জমা রাখাসহ আরো ২২টি শর্ত পূরণ করতে পারলে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। এসব শর্তের ফাঁক গলিয়ে অনুমোদন নেওয়ার পরেও কিছু বিশ্ববিদ্যালয় পরবর্তীতে তাদের মান ধরে রাখতে পারে না। এ কারণেই এ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন জানান, উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত করতে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। তবে এ খসড়া চূড়ান্ত করতে বেশ কয়েকটি কর্মশালা প্রয়োজন হবে। আইনে কতটা পরিবর্তন আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, খসড়া চূড়ান্ত হওয়ার আগে কী ধরনের পরিবর্তন আসবে সেটি বলা যাচ্ছে না। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান শর্তগুলোর পাশাপাশি কিছু কঠোর শর্ত যুক্ত হতে পারে। এছাড়া অনুমোদন পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলোর মান যাতে নিম্নমুখী না হয় সেদিকে নজর রেখেও আইনের ধারায় কিছু পরিবর্তন আসতে পারে।
উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো ও শিক্ষার্থীদের বিদেশে চলে যাওয়া নিরুত্সাহিত করতে ১৯৯২ সাল থেকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া শুরু হয়। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টি, যার মধ্যে কয়েকটির কার্যক্রম বন্ধ রয়েছে। শুরুর দিকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মান ভালো থাকলেও বর্তমানে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এমন কি কিছু বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা