নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৪ ১২:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন। হ্যারিকেনের শক্তি বৃদ্ধির কারণে সেখানে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হাজার হাজার মানুষ সেখান থেকে পালাচ্ছেন। এত বেশি মানুষ পালাচ্ছেন যে রাস্তাগুলোতে গাড়ির জট লেগে গেছে। এক বাসিন্দা পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে উল্লেখ করেছেন।
যারা সরে যাওয়ার নির্দেশ অমান্য করে থেকে যাচ্ছেন, তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেন, 'হ্যারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান, তাহলে নিশ্চিতভাবে মারা যাবেন। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে, আমি আমার জীবনে এমন কিছু আগে কখনো দেখিনি।'
স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ নির্দেশের পর রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, হ্যারিকেন মিল্টন বর্তমানে ক্যাটাগরি-৪ শক্তির ঝড়, তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে।
সিএনএন আরও জানায়, হ্যারিকেন মিল্টনের বিপর্যয়কর প্রভাবের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু সফর স্থগিত করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মাত্র গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অন্তত ২২৬ জন মারা গেছেন। সেই ক্ষয়ক্ষতি সামলানোর আগেই আরেকটি হ্যারিকেন অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না