বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

স্কুল-কলেজের টিউশন ফি নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদন ০৩ নভেম্বার ২০২৪ ০৪:৪৬ পি.এম

স্কুল-কলেজের টিউশন ফি নীতিমালা জারি ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি নীতিমালা-২০২৪ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় নতুন একটি বিষয় সংযোজন করা হয়েছে। যেকোনো বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠানে একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এই খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে।

রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক টিউশন ফি নীতিমালা-২০২৪ এর পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪ নামে অভিহিত হবে। নীতিমালা জারির তারিখ থেকে এটি কার্যকর হবে। সিটি কর্পোরেশন, মহানগর, অন্যান্য এলাকা (যথা- জেলা সদর, পৌর এলাকা, উপজেলা) তার আওতাধীন এলাকার জন্য টিউশন ফি নির্ধারণ করবে।

টিউশন ফি নির্ধারণ কমিটিতে যারা থাকবেন

মহানগর কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি/সার্বিক এবং সদস্য সচিব হিসেবে থাকবেন, আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সদস্য জেলা প্রশাসকের প্রতিনিধি, এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) নন-এমপিও স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

জেলা সদর পৌর এলাকার ও উপজেলার কমিটিতে সভাপতি থাকবেন— জেলা প্রশাসক, সদস্য সচিব হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), পৌরসভা পর্যায়ে নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা পর্যায়ে নন-এমপিও স্কুলের একজন প্ৰধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচন করে কমিটির সভাপতিকে অবহিত করবে।

কমিটির কর্মপরিধি—

(ক) কমিটি আওতাভুক্ত এলাকার এমপিও/নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক বেতন/টিউশন ফি নির্ধারণ করবে।

(খ) প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানভিত্তিক টিউশন ফি/মাসিক বেতন নির্ধারণ করবে।

(গ) দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে ফুল ফি/হাফ ফি’র ব্যবস্থা করবে। নির্ধারিত মাসিক বেতন/টিউশন ফি আদায়ের বিষয় জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিটর করবে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করবে।

(ঘ) সদস্য সচিব কর্তৃক টিউশন ফি নির্ধারণের খসড়া প্রস্তাব কমিটির সভায় উপস্থাপিত হবে। কমিটির সভায় গৃহীত চূড়ান্ত প্রস্তাব কমিটির সব সদস্য কর্তৃক স্বাক্ষরিত হবে।

* নির্ধারিত বেতন বা টিউশন ফি সংক্রান্ত তথ্য আবশ্যিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। কমিটির সদস্য সচিব কর্তৃক বেতন/টিউশন ফি বিবরণী প্রস্তুত করতে হবে।

* মহানগর ও জেলা কমিটি কর্তৃক নির্ধারিত মাসিক বেতন/টিউশন ফি এবং সংক্ষিপ্ত প্রতিবেদন কমিটির সভাপতির স্বাক্ষর ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হবে।

হিসাব সংরক্ষণ

মাসিক বেতন/টিউশন ফি এবং তফসিলে বর্ণিত খাতে আদায়কৃত অর্থ তফসিলি ব্যাংকে নির্দিষ্ট হিসাবে রাখতে হবে। কোনো একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এ খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে। আদায়কৃত অর্থ আবশ্যিকভাবে খাতভিত্তিক ব্যয় করতে হবে এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। সব আয় ও ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা