বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

স্কুল ভর্তিতে ১২ দিনে ৭ লাখ আবেদন/ সরকারিতে দ্বিগুণ, বেসরকারিতে ৮০ ভাগ আসন ফাঁকা

নিজস্ব প্রতিবেদন ২৪ নভেম্বার ২০২৪ ০১:৩৭ পি.এম

স্কুল ভর্তিতে ১২ দিনে ৭ লাখ আবেদন/ সরকারিতে দ্বিগুণ, বেসরকারিতে ৮০ ভাগ আসন ফাঁকা ছবি: সংগৃহীত

চলছে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন। গত ১২ নভেম্বর থেকে অনলাইনে এ আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। এ প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও সরকারি স্কুলে আসনের চেয়ে দ্বিগুণ আবেদন পড়লেও বেসরকারি স্কুলে আসনের বিপরীতে ৮০ শতাংশ আসন ফাঁকা রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত জমা পড়া আবেদন বিশ্লেষণ করে এমনটিই জানা গেছে।

ভর্তি আবেদন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দপ্তরটির মাধ্যমিক শাখা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত সময়ের পাওয়া তথ্য বলছে, ১২ দিনে (১২-২৪ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে মোট ৬ লাখ ৮৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তারা মোট স্কুল পছন্দ দিয়েছে ১১ লাখ ৩ হাজার ৫২২টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। সরকারি স্কুলে এক লাখ ৮ হাজারের আসনের বিপরীতে আবেদন পড়েছে চারগুণের বেশি। অন্যদিকে ১০ লাখের বেশি আসন থাকার পরও বেসরকারি স্কুলে আবেদন পড়েছে মাত্র দুই লাখের বেশি।

প্রতি বছরের মতো এবারও সরকারি স্কুলে ভর্তিতে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। সারা দেশের ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আসন আছে ১ লাখ ৮ হাজার ৬৬২টি। এর বিপরীতে রোববার দুপুর পর্যন্ত আবেদন করেছে ৪ লাখ ৬৬ হাজার ১৩৬ জন শিক্ষার্থী। তারা পছন্দ দিয়েছে মোট ৭ লাখ ৪ হাজার ১৩৬টি।

আবেদন শুরু হওয়ার ১২ দিনে আসন সংখ্যার প্রায় চারগুণ আবেদন জমা পড়েছে। অর্থাৎ একটি আবেদনের বিপরীতে ৪ জনের বেশি আবেদন করেছে। এ আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাকি ৬ দিনে আরও দেড় থেকে দুই লাখ আবেদন পড়তে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভর্তির নিয়ম অনুযায়ী— একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল চয়েজ (পছন্দ) দিতে পারবে।

বেসরকারি আসন ফাঁকা ৮০ শতাংশ

অন্যদিকে ঢাকা ও বিভিন্ন মহানগর ও জেলা সদর পর্যায়ের ৩ হাজার ১৯৮টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ২ লাখ ১৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী। তারা পছন্দ দিয়েছেন মোট ৩ লাখ ৯৯ হাজার ৩৮৬টি। সরকারি স্কুলের চেয়ে ৮ গুণের বেশি আসন হওয়ার পরও এখানে ৭ লাখ ৯০ হাজারের বেশি আসন এখনো খালি। অর্থাৎ বেসরকারি স্কুলগুলোতে এখনো প্রায় ৮০ শতাংশ আসন খালি রয়ে গেছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পর্যায়ের ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুর পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে মোট ৬ লাখ ৮৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তারা মোট তারা পছন্দ দিয়েছে ১১ লাখ ৩ হাজার ৫২২টি। আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুদের স্কুল নির্ধারিত হবে।

তিনি জানান, উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। তাদের জন্য অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না।

সরকারি স্কুলে আবেদন বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সুযোগ-সুবিধা বিবেচনায় সবাই তার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করাতে চায়। বিশেষ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন মহানগর ও জেলা সদরে এ প্রবণতা বেশি। এর কারণ হলো সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষার মান বেসরকারির চেয়ে ভালো। এছাড়াও খরচের বিষয়টি তো রয়েছেই।

ভর্তির ঘোষিত সময় সূচি অনুযায়ী, আসন্ন শিক্ষাবর্ষের জন্য আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এবার সারা দেশের মোট পাঁচ হাজার ৬২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে সরকারি হাই স্কুল ৬৮২টি এবং বেসরকারি হাই স্কুল ৪ হাজার ৬৪৩টি। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ১১ লাখ ১৬ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা