নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৪:২৪ পি.এম
ছবি: সংগৃহীত
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস করিম রুমেলকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউন্সিলর রুমেল দুটি মামলার পলাতক আসামি ছিলেন।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে নেত্রকোণা মডেল থানায় দুটি মামলা করা হয়।
মামলা দুটি সেপ্টেম্বর মাসের এক নম্বর ও পাঁচ নম্বর মামলা হিসেবে রুজু হয়েছে। এক নম্বর মামলার বাদী আল-আমিন পৌর শহরের কাটলি এলাকার বাসিন্দা এবং অপর মামলার বাদী সাদেক মিয়া নেত্রকোণা সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা।
ওই দুই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন ও নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকে আসামি করা হয়। ওই দুটি মামলায় ফেরদৌস করিম রুমেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকার চাঁদাবাজিসহ বেশকিছু অভিযোগ আছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় পৌর কাউন্সিলর রুমেলকে গ্রেপ্তার করা হয়েছে। আল-আমিন ও সাদেক নামে দুজন সাধারণ জনতা বাদী হয়ে মামলা দুটি করেছিলেন। দুই মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ