বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

ফার্মেসি বিভাগে ক্যারিয়ার

খালিদ আহমেদ রাজা ০১ অক্টোবার ২০২৪ ০৭:৪৬ এ.এম

ফার্মেসি বিভাগে ক্যারিয়ার ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ফার্মেসি বা ওষুধবিজ্ঞান। ফার্মেসি বা ওষুধবিজ্ঞান একটি মাল্টিডিসিপ্লিনারি বিষয়, যা স্বাস্থ্যবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ওষুধের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে, ওষুধ নিয়ে গবেষণা, নতুন ওষুধ উদ্ভাবন, উৎপাদন, প্রস্তুত, বিতরণ ও বিতরণ-পরবর্তী পর্যালোচনা ও পর্যবেক্ষণের সঙ্গে ফার্মেসি ওতপ্রোতভাবে জড়িত।  ওষুধের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্মেসি ওতপ্রোতভাবে জড়িত। অন্যান্য দেশের মতই বাংলাদেশে বর্তমানে ১৩টি সরকারি ও ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ৪-৫ বছর মেয়াদি ফার্মেসি শিক্ষা চালু রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রথম ক্যাটাগরির ফার্মাসিস্ট বের হয়। এছাড়াও ১৭টি সরকারি ও ৪১টি বেসরকারি ইনস্টিটিউটে ফার্মেসি শিক্ষার ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি চালু রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে সাধারণত দ্বিতীয় ক্যাটাগরির ফার্মাসিস্ট বের হয়।

ফার্মেসিতে কি কী বিষয় পড়ানো হয়?
চার বছর মেয়াদি বি ফার্মা প্রোগ্রামে মেইন কোর্স হচ্ছে ‘ফার্মাকোলজি’। যেখানে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ওষুধের অ্যাকশন এবং শরীরে যাওয়ার পর ওষুধ কীভাবে কাজ করছে, সে সম্পর্কে পড়ানো হয়। ‘ফার্মাসিউটিক্যাল টেকনোলজি’ বিষয়ে ওষুধ তৈরির বিষয়াদি সম্পর্কে পড়ানো হয়। ‘মেডিসিনাল কেমিস্ট্রি’তে মেডিসিন আবিষ্কার সম্পর্কে পড়াশোনা করা হয়।‘বায়োফার্মাসিউটিক্স’ বিষয়ে শরীরে ওষুধ কীভাবে কাজ করছে এবং তা ছড়িয়ে পড়ছে, সে সম্পর্কে পড়ানো হয়। ‘প্যাথোলজি’ বিষয়ে রোগ নির্ণয় করে ওষুধ ব্যবহার সম্পর্কে পড়ানো হয়। ড্রাগ অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট’ বিষয়ে কারও অসুখ হলে কোন ওষুধ দিয়ে ম্যানেজ করা যায়, সে সম্পর্কে পড়ানো হয়। এ ছাড়া ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এবং অ্যানাটমিও পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্মেসিতে বি ফার্মা প্রোগ্রাম শেষে সার্টিফিকেট নিতে হলে শিক্ষার্থীকে যেকোনো ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানে এক মাসের ইন্টার্নি সম্পন্ন করতে হয়। এ ইন্টার্নিও বি ফার্ম প্রোগ্রামের সিলেবাসের অংশ।

কোথায় কোথায় ভর্তি হওয়া যায়
ফার্মেসি পড়ার জন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লা (বিশ্ববিদ্যালয়) এবং যশোর, পাবনা, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও নোয়াখালী (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অন্যতম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, মানারাত বিশ্ববিদ্যালয়, আশা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ইত্যাদি অন্যতম। বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি রয়েছে। কেউ চাইলে পিএইচডি ডিগ্রিও করতে পারবেন। এ ছাড়া অনেক পলিটেকনিক ইনস্টিটিউটে ফার্মেসিতে চার বছরের ডিপ্লোমা করা যাবে। আবার কেউ চাইলে তিন মাসে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স করতে পারবেন। তাঁরা মূলত ওষুধ বিপণনে ও বিক্রয়ের সঙ্গে যুক্ত থাকেন। এর জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে।

যোগ্যতা
ফার্মাসিস্ট হতে চাইলে পূর্বশর্ত হচ্ছে, যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ফার্মেসি কোর্স ডিগ্রি নিতে হবে। এরপর এক বছর মেয়াদি মাস্টার্স শেষ করে চাকরিপ্রাপ্তির প্রতিযোগিতায় নেমে পড়তে পারেন। তবে মাথায় রাখতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি না নিলে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক প্রফেশনাল সনদপত্র পাওয়া যাবে না।

ফার্মাসিস্ট পেশাজীবীদের কাজের ক্ষেত্র
দেশ এবং দেশের বাইরে ইউএস-এফডিএর (US-FDA) মতো বিশ্বমানের আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ ওষুধের চাহিদা পূরণের জন্য আকর্ষণীয় বেতনে ওষুধের ফর্মুলেশন, উৎপাদন, মান উন্নয়ন, নিয়ন্ত্রণ, নিশ্চিতকরণ, স্থিতিশীলতা বিভিন্ন ক্ষেত্রে ফার্মাসিস্টদের নিয়োগ দিয়ে থাকেন। ফার্মেসিগুলোতে পণ্য ব্যবস্থাপনা, পণ্যের মানোন্নয়ন, মান নিয়ন্ত্রণ, প্রশিক্ষণসহ বিভিন্ন বিভাগে স্নাতক ফার্মাসিস্টদের চাহিদা রয়েছে। সরকারি কমিউনিটি স্বাস্থ্যসেবা, সশস্ত্র বাহিনী, সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রশাসনিক পদে উচ্চ বেতনে ফার্মাসিস্ট নিয়োগ দেয়। বাংলাদেশ সরকারের ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে কাজ করা, বিভিন্ন প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা, শিক্ষকতা বা দেশের বাইরে কাজ করার সুযোগ তো রয়েছেই। এম ফার্মা করে উচ্চশিক্ষা জন্য নিয়ে বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। এ ছাড়া সাধারণত ইউরোপ বা আমেরিকায় উচ্চশিক্ষা নিতে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রাথমিক জ্ঞান ফার্মেসি কারিকুলামে থাকায় খুব সহজে অন্য যেকোনো বিভাগ থেকে এগিয়ে থাকা যায়।

ফার্মেসি পড়ার সম্ভাব্য ব্যয়
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বি.ফার্ম (ব্যাচেলর অব ফার্মাসি) কোর্সে আনুষঙ্গিক খরচ বাদে একাডেমিক খরচ ৫০-৬০ হাজার টাকা পড়তে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভেদে ব্যাচেলর প্রোগ্রামের জন্য সাড়ে ১০-২০ লাখের মতো খরচ পড়বে। আবার বেশকিছু বিশ্ববিদ্যালয়ের শ্রেণিভেদে ৫-১০ লাখের মাঝেও হয়ে যেতে পারে। তবে ইনস্টিটিউটগুলো থেকে ডিপ্লোমা খরচ অনেকটা কম। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। খরচ পড়বে ১ থেকে ২ লাখ টাকা।

আয়-রোজগার
বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বি ফার্ম শেষে যেকোনো ওষুধ প্রস্তুত ও বিপণনকারী কোম্পানিতে এক মাসের ইন্টার্নি সম্পন্ন করতে হয়। তারপর বাছাই পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করলেই কাঙ্ক্ষিত চাকরি নামক সোনার হরিণ হাতের মুঠোয়। শুরুতেই বেতন পাওয়া যায় ২৫-৩০ হাজার টাকা। তারপর কাজের ওপর নির্ভর করে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন